মোঃ শামছুল হক, উল্লাপাড়া
সিরাজগঞ্জে ঝড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টিতে পাকা-আধাপাকা রোপা আমান সহ সব ধরনের ফসলের ব্যপক ক্ষতি সাধিত হয়েছে। তলিয়ে গেছে হাজার হাজার বিঘা জমির ফসল ও মাছের পুকুর।
গত শুক্রবার মধ্যরাতের পর থেকে প্রচন্ড বেগে ঝড় শুরু হয়। সেই সাথে প্রবল বর্ষণে এসব ফসলের ক্ষেত ও পুকুর তলিয়ে যায়। নষ্ট হয় পাকা, আধা পাকা রোপা-আমন ও তরুতরকারি। খোঁজ নিয়ে জানা গেছে জেলার সবক’টি উপজেলাতে শুক্রবার রাতে প্রথমে হালকা গুড় গুড়ি বৃষ্টি শুরু হয়। অল্পক্ষণের মধ্যেই প্রবল বৃষ্টিও প্রচন্ড বেগে ঝড় হইতে শুরু করে। মুহূর্তের মধ্যেই গাছপালা সহ বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে যায়। এতে বিদ্যূৎবিচ্ছিন্ন হয়ে পড়ে বহু এলাকা। কোন কোন এলাকার ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের খবরও পাওয়া গেছে। কিছু এলাকায় ঝড়ের সাথে হালকা শীলাবৃষ্টির খবর পাওয়া গেছে। দীর্ঘ কয়েক মাসের শ্রম আর আর্থিক ক্ষতিতে কৃষকেরা এখন দিশহারা।
চলনবিল বার্তা chalonbeelbarta.com