শাহজাহান তাড়াশ সিরাজগঞ্জ ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. আঃ সামাদ বলেছেন, জামায়াতে ইসলামী এখন গণমানুষের দলে পরিণত হয়েছে। চাঁদাবাজ, পেশিশক্তি ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে মানুষ আগামীতে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। স্বচ্ছ রাজনীতি করার জন্য আগামী নির্বাচনে সাধারণ মানুষ জামায়াতকে ভোট দিতে চায়।
শনিবার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ফাজিল মাদ্রাসায় মহিলা জামায়াতের সমাবেশে উপজেলা আমীর খম সাকলাইন সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় ড.আঃ সামাদ এ মন্তব্য করেন। তিনি বলেন, জামায়াতের জনপ্রিয়তা দেখে কেউ কেউ অপপ্রচার শুরু করেছে। এ ব্যাপারে দলীয় নেতা কর্মীদের সতর্ক থাককে হবে। তিনি আরোও বলেন, রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করেই আমাদেরকে কুরআনের আইন চালু করার চেষ্টা করতে হবে। আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠিত হলে সমাজ ও রাষ্ট্রে শান্তি ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। দেশে থাকবে না কোনো অন্যায়-অবিচার, জুলুম-নির্যাতন। আমরা সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ দেশে পরিণত করার আহবান জানান।
অনষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা আঃ সালাম,। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মোখতার হোসেন, তারা বলেন আমাদেরকে সর্বপ্রথম কুরআনের জ্ঞান বাড়াতে হবে। আল্লাহর নৈকট্য ও ভালবাসা অর্জন করার জন্য ফরজ-ওয়াজিবের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত ও আত্মীয়-স্বজন ও প্রতিবেশীর হক আদায় করতে হবে। কর্মী ও দায়িত্বশীলদের মধ্যে আন্তরিক ভালবাসা বৃদ্ধি করতে হবে। জামায়াতের ওয়ার্ড ও ইউনিটসহ সকল পর্যার দায়িত্বশীলদের উদ্যোগী ভূমিকা পালন করতে হবে এবং সে ভূমিকা পালনে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার জনশক্তিকেই সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ দেশে পরিণত করাতে পারবো ইনশাআল্লা। উক্ত মহিলা সমাবেশে দ্বিতীয় পর্যায়ে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা সেক্রেটারী সুলতানা ইয়াসমিন জেবা জেলা নেতৃ জাহানারা তাড়াশ উপজেলা সভাপতি আমিনা খাতুন সেক্রেটারী রহিমা,খাতুন,আসমা খাতুন, আজেদা খাতুন প্রমুখ। মহিলা সমাবেশে ৮ওয়ার্ড ও পৌর সভার ৪ শতাধিক মহিলা নেতা কর্মী উপস্থিত ছিলেন।# শাহজাহান তাড়াশ সিরাজগঞ্জ,
তাড়াশে পিকআপচালকের গলা কাটা লাশ উদ্ধার
সিরাজগঞ্জের তাড়াশে এক গাড়িচালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রাসেদুল ইসলাম (৪০)। সে তাড়াশ পৌর সদরের ওয়াপদা বাঁধ এলাকার আব্দুল কাদেরের ছেলে ও পিকআপ ভ্যানের চালক।
তাড়াশ-রানীরহাট অঞ্চলিক সড়কের আসানবাড়ি নামক স্থানে রাতের যেকোনো সময়ে দুষ্কৃতকারীরা তাকে জবাই করে হত্যা করে।
পরে রাস্তার পাশে লাশ ফেলে চলে যায়। শনিবার (১৯ এপ্রিল) সকালে পথচারীরা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে, পুলিশ লাশ উদ্ধার করে। বর্তমানে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশের ময়নাতদন্তের জন্য প্রস্ততি নিচ্ছেন তারা।
নিহত রাসেদুল ইসলামের মা আকলিমা খাতুন জানান, গতকাল শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিলেন রাশেদুল।
আজ শনিবার তার লাশ পাওয়া গেল। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, এ বিষয়ে তারা কিছুই জানেন না।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্ততি চলছে # শাহজাহান তাড়াশ সিরাজগঞ্জ,
চলনবিলে বোরো ধানের সোনালী শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন
চলনবিলের বিভিন্ন উপজেলার মাঠে মাঠে বোরো ধান পাকতে শুরু করেছে। বোরো ধানের সোনালী শীষে এখন দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। পাকা ধান ঘরে উঠাতে খোলান প্রস্তুতিতে এখন ব্যস্ত সময় পার করছেন হাজার হাজার কৃষক।
কৃষি অফিসের তথ্যমতে, এবার তাড়াশ উপজেলার ৮ ইউনিয়নে ২৩ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। চাটমোহর ভাঙ্গুড়া সিংড়া,গুরুদাসপুর ধান নির্ভরশীল এলাকা হিসেবে প্রধান আবাদই বোরো ধান। এবারে লক্ষ্য মাত্রার চেয়ে অধিক জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। ধান রোপণের শুরু থেকেই অনুকূূল আবহাওয়া ও সঠিক পরিচর্যায় এবারের বোরো ধান মাঠে মাঠে দর্শনীয় হয়ে উঠেছে। বেশ কিছু এলাকায় আগাম জাতের ধান পাকতেও শুরু করেছে। অধিকাংশ এলাকার মাঠ জুড়ে সোনালী রঙে রঙিন হয়ে উঠেছে বোরো ধানের শীষ। আর এ সোনালী শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামের কৃষক আলতাফ, আলাউদ্দিন বলেন, আমাদের এলাকার প্রধান আবাদই বোরো ধান। বোরো ধানের মধ্যে ২৯ জিরাসাইল ধানের আবাদ আমাদের এ এলাকাতে সর্বাধিক পরিমাণ জমিতে করা হয়েছে। কিছু কিছু জমিতে নতুন ব্রি-৮১ জাতের ধানের চাষ করা হয়েছে। শুরু থেকেই আবহাওয়া ভাল থাকায় ধানের শীষগুলো দর্শনীয় হয়ে উঠেছে। প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে এবারে বাম্পার ফলন হবে বলে আমরা আশাবাদি। কোন ধরণের দুর্যোগে যেন আমাদের এ আবাদ নষ্ট না হয় এ জন্য আমরা সব সময় আলাহ-বিল্লাহ করছি।
তাড়াশ উপজেলা কৃষি অফিসার মামুন বলেন, বোরো চাষে কৃষকরা যাতে প্রতারিত না হন এ জন্য শুরু থেকেই আমরা মাঠ পর্যায় তদারকি করেছি। বিশেষ করে বীজ, সার ও সেচ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এ ছাড়াও অল্প খরচে অধিক ফলনের জন্য আমরা কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করেছি। বিশেষ করে বোরো ধান বোপণের শুরু থেকেই আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায় কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ প্রদান করেছেন। এ জন্য এবারে উপজেলা জুড়ে বোরো ধানের অবস্থান খুবই ভাল। # শাহজাহান তাড়াশ সিরাজগঞ্জ
চলনবিলে হঠাৎ পেঁয়াজের বাজার অস্থির ষড়যন্ত্র নয় তো
চলনবিলে হঠাৎ পেঁয়াজের বাজার অস্থিরঈদের পর সপ্তাহের ব্যবধানে কমেছে মুরগির দাম। তবে অস্থির হয়ে উঠেছে সবজির বাজার। শুক্রবার চলনবিলের কয়েকটি বাজার ঘুরে এসব চিত্র দেখা যায়।
বাজারে প্রায় প্রতিটি সবজিতে দাম ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। সরবরাহ কমায় দাম বেড়েছে বলে জানিয়েছেন সবজি বিক্রেতারা।
বাজারগুলোতে প্রতি কেজি করলা ৭০ টাকা, বেগুন ৫০-৬০ টাকা, বরবটি ৮০ টাকা, লতি ৬০ টাকা, ঢ্যাঁড়শ ৫০ টাকা ও টমেটো ৩০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি পেঁপে ৫০ টাকা, গাজর ৪০ টাকা, শসা ৫০ টাকা, কহি ৬০ টাকা, পটোল ৪০ টাকা, শিম ২৫-৩০ টাকা, সজনে ডাটা ১০০-১২০ টাকা ও ধনেপাতা ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে প্রতি পিস চালকুমড়া ৫০ টাকা ও লাউয়ের জন্য গুনতে হচ্ছে ৬০-৭০ টাকা।
দাম বেড়েছে কাঁচা মরিচেরও। খুচরা পর্যায়ে প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকায়। পাইকারি পর্যায়ে যা কেনাবেচা হচ্ছে ৬০-৭০ টাকায়।
ক্রেতারা বলছেন, রোজায় সবজির দাম কম থাকলেও, ঈদের পর থেকেই বাজার চড়া। তাদের দবি দাম কমাতে বাজার মনিটরিং অব্যাহত রাখতে হবে।
এদিকে বেড়েছে পেঁয়াজের দাম। গত সপ্তাহে যেখানে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০ থেকে ৪৫ টাকায়, সেখানে আজ শনিবার বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। সামনে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসীরা। চলনবিলের তাড়াশ বাজারের পেঁয়াজ বিক্রেতা রফিক বলেন, ‘খুচরা পর্যায়ে প্রতি কেজি দেশি হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। হঠাৎ করেই বেডেছে গেছে দাম। সামনে দাম আরও বাড়তে পারে।’
তবে কেউ কেউ বলছেন, আড়তে পেঁয়াজের দাম বেড়েছ। প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪৬-৪৮ টাকায়। মূলত কৃষকরা পেঁয়াজ মজুত করায় সরবরাহ কমছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com