শাহজাদপুর উপজেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুড়পাড় মহল্লার বিশিষ্ট সমাজ সেবক ও পুরোহিত, ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি, শ্রীশ্রী গৌর নিতাই আশ্রমের প্রধান উপদেষ্টা দীলিপ মুখার্জী (৮১) পরলোকগমন করেছেন । আজ বুধবার সকালে তার নিজ বাড়িতে মারা যান । তার মৃতুর খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকার শত শত মানুষ তাকে একনজর শেষ দেখা দেখার জন্য তার বাড়িতে ভীড় জমায় । এদিকে,‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি দীলিপ মুখার্জীর পরলোকগমনে ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি শ্রী অসীম কুমার সাহা বানী, সাধারন সম্পাদক শ্রী বাসুদেব দত্ত, পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী রতন বসাক, বিপ্লাবী সাধারন সম্পাদক ও বাংলা খবর বিডি’র প্রকাশক শ্রী মানিক কুমার সরকার, শাহজাদপুর কেন্দ্রীয় মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি মনোরঞ্জন সাহাসহ উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এদিন দুপুরে শাহজাদপুর কেন্দ্রীয় মহাশ্মশানে তার অন্তেষ্ঠিক্রিয়া সম্পন্ন হয় । মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com