রায়গঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

Spread the love
আব্দুল কুদ্দুস তালুকদার – জাতির জনক বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয়  প্রধানমন্ত্রী সফল রাস্ট্রনায়ক শেখ হাসিনা এমপির ৭৪ তম জন্মদিন উপলক্ষ্যে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে গত সোমবার বিকেল ৪ টায় ধানঘড়া বাসস্ট্যান্ডের নিজস্ব কার্য্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি  জিন্না আলমাজির সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক প্রতীকি দূ’কথার স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক শরীফুল আলম। কোরান তেলাওয়াত করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম এবং দোয়া পরিচালনা করেন মুফতি মোঃ আব্দুল্লা। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চান্দাইকোনা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব   আব্দুল হান্নান খান, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব রেজাউল করিম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইদুল ইসলাম চান, রায়গঞ্জ পৌর মেয়র আব্দুল্লা পাঠান, ধানঘড়া ইউপির সাবেক চেয়ারম্যান ফিরোজ খান, চান্দাইকোনা ইউপির সাবেক চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, ব্রহ্মগাছা ইউপির সাবেক চেয়ারম্যান মিস্টি, উপজেলা আওয়ামী লীগ নেতা গাজী আক্তারুল আলম খোকন,  আব্দুল মজিদ তালুকদার, দেলোয়ার হোসেন, স ম আব্দুস সাত্তার সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌর, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছা সেবক লীগ, যুব মহিলা লীগ, আওয়ামী মৎস্যজীবি লীগের বিপুল সংখ্যক নেতা কর্মী। করোনা পরিস্থিতির কারনে স্বাস্থ্যবিধি মেনে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত হলেও কোনো কেক কাটা হয় নি।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD