এ্যাডঃ মোঃ আব্দুল ওহাব (বীরমুক্তিযোদ্ধা)
বছর ঘুরে ফিরে এলো মহররম
কারবালার প্রান্তরে শহীদ স্মৃতি নিয়ে
কোটি হৃদয়ে শোক মাতম
হায় হোসেন! হায় হোসেন!
হৃদয়ে হায় হোসেন
ফোরাত নদীর তীরে এখনো শুনি
ওহে এজিদ; ওহে সিমার; শুনতে পাচ্ছ ?
কান পেতে শোন! আকাশে বাতাসে ধ্বনি
হায় হোসেন! হায় হোসেন!
হৃদয়ে হায় হোসেন
দুরাচার এজিদ ও ওবায়দুল্লার চক্রান্ত ফলেনি
সত্য ইসলামের জন্য মাথা নত করেনি
নবীর দৌহিত্র ইমাম হোসেন।
হৃদয়ে হায় হোসেন
সত্যই ইসলাম বার বার জিন্দা হবে
ফিরে এলে মহররম প্রতি বছরে।
বিশ্ববাসী কাঁদবে স্মরণে বরণে
ঘরে ঘরে, নদী কুলে, পাহাড়ে, প্রান্তরে
আকাশে বাতাসে উচ্চারিত হবে;
হায় হোসেন! হায় হোসেন!
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com