মোঃ আব্দুস সামাদ, উলিপুর, তাড়াশ, সিরাজগঞ্জ
প্রসারিত হাত তাঁর ছিলনা শুধু দেশে
আর্তমানবতার সেবায় অবদান রেখেছেন বিশ্বমাঝে
ত্রাণ সামগ্রী পাঠিয়েছিলেন সুদুর মিশর দেশে
ওরা যখন পর্যুদস্ত ইস্রায়েলের অমানবিক আক্রমনে।
উজ্জ্বল অবদান রয়েছে তাঁর রোগীদের সেবায়
বিনামুল্যে ঔষুধ পেত গরীব অসহায়
পর্যাপ্ত খাবার পেত বোর্ডিংয়ের ছাত্র-ছাত্রী
অসহায়দের ভাষায় তিনি “অগতির গতি”।
প্রত্যেকে আমরা পরের তরে কবির ভাষায়
আজীবন এ লক্ষে মুজিব কাজ করে যায়
দেশ ও দশের সেবায় তিনি সদাই ছিলেন রত
স্তব্ধ হল আজ তাঁর সে মহান ব্রত।
সোনার বাংলা গড়ার স্বপ্ন রয়ে গেল তিমিরে
সে কারিগর আজ অভিমান করে চলে গেলেন পরপারে
বাঁচাতে তোমায় পারলামনা আমরা অপরাধী ক্ষমা চাই করজোড়ে
অন্তঃস্থলের শ্রদ্ধা তোমায় জানাই মহান ত্বরে।
হায়রে ঘাতক চক্র তোরা একি করলি
অভাগা জাতিকে শোক-সাগড়ে ডুবালি
মিছে দুনিয়ার অন্ধমোহে অযথাই মজলি
পরপারে যাবি দুদিন পরেই সব কিছু ফেলি।
ওরে ঘাতক চক্র তোদের এক মূহুূের্তর নিষ্ঠুরতার ফল
শত বর্ষেও বন্ধ হবেনা জাতির চোখের জল
নীরব কান্নায় অশ্রুসিক্ত হচ্ছে কারো অধর
পাথর শোকাদের অশ্রু ঝড়বে জানি না কত বছর।
ভবিতব্য জানে মুজিবহীন বাংলার কত খেসারত
ধুঁকবে জাতি অন্ধকারে শতবর্ষ যাবৎ
নিজের পায়ে নিজেই মোরা কুঠার মারলাম
শেখ মুজিবকে উৎখাত করে দিক হারালাম।
বিদায় নিলেন বাংলা মায়ের গর্বিত বাঙ্গাল
সে বাঙ্গালকে হারিয়ে আমরা সব বাঙ্গালী কাঙ্গাল
এ অভাব আর কোন দিনই পূরণ হবে না যে
তাইতো তারে বিদায় দিতে আফসোসে বুক ফাটে।
ব্যথিত মনে নিরলে বসে লিখছি স্মৃতির পাতা
দেয়াল ঘড়িতে বেজে উঠল রাত্রী দশটা
বঙ্গবন্ধু নিহতই কিনা খবর শুনতে ভয়েস আমেরিকা ধরি
মাসুমা খাতুন যাচ্ছেন এখন খবর পাঠ করি।
খবরে শুনলাম শেখ মুজিবের মৃত্যুতে সাড়া বিশ্ব হতবাক
খবর মাঝে টেপ রেকর্ডে হেনরী কিসিঞ্জার
অধিক বির্দীন হল হৃদয় শুনে খবর আমেরিকার
শেখ মুজিবের মৃত্যুতে আমি গভীর শোকাভিভূত যখন কন্ঠ শুনি তাঁর।
চলনবিল বার্তা chalonbeelbarta.com