রাশিয়ার টিকা নিয়ে সংশয়

Spread the love

চলনবিল বার্তা ডেস্ক: বিশ্বকে টেক্কা দিয়ে রাশিয়া প্রথম করোনাভাইরাসের টিকা আবিস্কারের কৃতিত্ব নেওয়ায় সাড়া দুনিয়ায় হৈচৈ পড়ে গেছে। গত ১২ আগষ্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের নিজের কন্যার শরীরে ইতোমধ্যে উক্ত টিকা প্রয়োগ করা হয়েছে।তবে রাশিয়ার উদ্ভাবিত ওই টিকা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ অনেকেই সংশয় প্রকাশ করেছেন। কারণ, কোন টিকা উদ্ভানের ক্ষেত্রে যতগুলো ধাপ অতিক্রম করতে হয় এবং সেজন্য যে সময় লাগার কথা, রাশিয়া তা না করে তাদের গবেষকেরা বরং তাড়াহুড়া করে এই টিকা তৈরী করেছে। রাশিয়ার এক সময়ের মহাকাশযান স্পুটনিকের নামে টিকার নামকরণ করা হয়েছে স্পুটনিক-৫। তবে রুশ কর্তব্যক্তিরা টিকাটির কার্যকারিতা নিয়ে নিশ্চিত করে এটাকে নিরাপদ ও স্থিতিশীল প্রমানিত বলে দাবি করেছেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD