আবদুর রাজ্জাক রাজু
করোনাকে পালাতেই হবে- বিদায় নিতে হবে
আজ হোক বা কাল হোক
তার পাগলামী-বাটপারি রুখতে বেশী দেরি নেই
কেননা এর প্রতিষেধক টিকা এই আবিস্কার হল বলে
টিকার এক ধকলেই নস্যাৎ আর নিশ্চিহ্ন হবে
শয়তানী সর্বগ্রাসী করোনা ভাইরাস।
করোনাকে অবশ্যই পৃথিবী ছাড়তে হবে
সেটা দ’ুদিন আগে হোক বা পরে হোক
বিশে^র সবাই এখন স্বাস্থ্য সচেতনায় শীর্ষে
তাই করোনা তুমি যাবে কোথায়
তোমাকে হার মানতেই হবে
তোমার উপর আসল বোমা মারা হলে
কোথাও পথ খুঁজে পাবে না পালাবার।
করোনা তোমার বিদায়ের ঘন্টা প্রায় বেজে গেছে
সংক্রমনের লুকোচুরি খেলে লাভ নেই
বিপুল মানব জীবন হরণ করে ফেলেছো
এবার তোমার প্রাণ সংহারের পালা শুরু হবে
তাই তোমার অস্তিত্ব আর বেশী দিন নেই
করোনার প্রস্থান কেবলই কিছু সময়ের ব্যাপার।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com