আবদুর রাজ্জাক রাজু
বিশ্বে চলছে মহামারী করোনাকাল
সবকিছু কেমন হল টালমাটাল
সাফসুতরো হচ্ছে অনেক জঞ্জাল
এর মধ্যেই কেউ বা কাটে চুরির খাল।
করোনাকালেও কতই নাটক চলে
কাঁচা ধান কাটে নেতারা দলবলে
ত্রাণ বিতরণের কত রঙঢঙ এর ছবি
মওকা ধরার মোক্ষ ধান্দা সবই।
সত্য বলাটা কঠিন করোনাকালে
ন্যায় কথা বলায় কারাগার কপালে
করোনার কত তথ্য-বার্তা নিয়ন্ত্রণ
এ মছিবতেও কেন স্বচ্ছ হল না মন।
করোনায়ও মানুষের হয় না সঠিক হুঁশ
কমে না তবুও লোভ-দুর্নীতি-ঘুষ
যুগে যুগে করোনার শিক্ষা একটাই
আমরা যেন মানবিকতার বাইরে না যাই।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com