এবার রুয়েট ছাত্রী অটোরিকশায় যৌন হয়রানির শিকার!

Spread the love

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষকের স্ত্রীর পর এবার অটোরিকশায় যৌন হয়রানির শিকার হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্রী?। নিজের ফেসবুক ওয়ালে এ নির্যাতনের বিষয়টি জানিয়েছেন তিনি।

তিনি লেখেন, ‘আমার বাসা উপশহরে। বাসা দূরে বলে আমি সাধারণত রুয়েট থেকে রেলগেট পর্যন্ত অটোতে করে আসি। আজকেও প্রতিদিনের মতো অটো নিলাম, সাথে ছিল দুই জন অপরিচিত রুয়েটিয়ান ভাইয়া আর একজন ভদ্রলোক। রুয়েটিয়ান ভাই দুই জন চিশতিয়ার সামনে নেমে গেলেন। ভদ্রা পার হয়ে কিছুদূর যাওয়ার পর হঠাত্ অটোওয়ালা অটো থামায় দিল, সামনে থাকা ভদ্রলোককে বলল, আপনি নেমে যান, আমি নিজস্ব লোক তুলব! আমি কিছু বুঝে ওঠার আগেই ওই ভদ্রলোককে জোরপূর্বক নামিয়ে চারজন গুন্ডা উঠলে অটো চালানো শুরু হয়ে গেল! ভদ্রা থেকে রেল স্টেশন পর্যন্ত রাস্তা মোটামুটি নির্জন, ইচ্ছামতো সেই চারজন আমাকে স্পর্শ করা শুরু করল। হাজারবার অটো থামানোর জন্য চিত্কার করার পরও অটোওয়ালা পশুর মতো হাসতে থাকল… পরে নগরভবনের সামনে পুলিশ দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেয়ে তারা অটো থেকে ধাক্কা মেরে আমাকে ফেলে দিয়ে দ্রুত চলে গেল!!! যতক্ষণে নিজের পায়ে দাঁড়াতে পেরেছি, ততক্ষণে অটো বহুদূর … কাহিনিটা শুধু শেয়ার করলাম। এইটা বাংলাদেশ, কোনো বিচারের আশা আমি করছি না। বি.দ্র. :অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আমার পোশাক কী ছিল? সাধারণ বাঙালি নারীর মতো সালোয়ার-কামিজ।’

তিন বখাটে গ্রেফতার শিক্ষক লাঞ্ছিতের মামলায়

অন্যদিকে স্ত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় রুয়েটের শিক্ষক রাশিদুল ইসলামকে লাঞ্ছিতের মামলায় তিন বখাটে যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো নগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়ার মোসতাকের ছেলে বকুল আহমেদ (১৯), রাজপাড়া থানার আলির মোড়ের দুলালের ছেলে শাহানুর হোসেন খোকন (১৯) ও বোয়ালিয়া থানার কাদিরগঞ্জের শহিদুলের ছেলে রিপন মন্ডল (১৮)। গ্রেফতারের পর মামলার বাদী অভিযুক্তদের শনাক্ত করেছেন। আরএমপি গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার আবু আহাম্মদ আল মামুন বলেন, নগরীর সাহেববাজার এলাকায় প্রকাশ্যে স্ত্রীকে যৌন হয়রানি এবং রুয়েটের শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় দায়ের করা মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করে পুলিশ।

লাঞ্ছিত রুয়েট শিক্ষকের বাসায় এমপি বাদশা

বখাটেদের হাতে শারীরিক লাঞ্ছনার শিকার শিক্ষক রাশিদুল ইসলামের বাসায় গেছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। সোমবার সন্ধ্যার পর রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় ভুক্তভোগী ঐ শিক্ষকের বাসায় গিয়ে তার বাবা, মা ও স্ত্রীর সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বসে কথা বলেন তিনি।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD