সিংড়া প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় খেজুরতলা বাজারে আতাইকুলা মৌজায় জাল দলিল করে দখলকৃত জমি দখলের পায়তারার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জাল দলিল করে স্থানীয় সাবেক ইউপি মেম্বার ও বর্তমান ইউপি মেম্বারের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন জয়গুন বিবির তিন সন্তান ।
জানা যায়, ১৯৬৫ সালের দিকে বাবর আলী সম্পত্তি বিনিময় করে আতাইকুলা মৌজার ১৩ শতাংশ জমি ভোগ দখল করে আসছে। পরে তিনি তার মেয়ে জয়গুন বিবিকে ঐ সম্পত্তি লিখে দেন। জয়গুন বিবি তার দু ভাইকে ৩ শতাংশ জমি দেন। বাঁকি ১০ শতাংশ জমি জয়গন বিবি ভোগ দখল করা অবস্থায় তার তিন সন্তান এস এম সামসুল ইসলাম, মনিরুল ইসলাম ও মামুনুর রশিদ মামুন কে লিখে দেন। সম্প্রতি ঐ জমিতে সামসুল দিং স্থাপনা নির্মান শুরু করেছেন। নির্মাণ কাজ শুরু হবার পর প্রভাবশালী ঐ মহল দুজনকে মালিক সাজিয়ে ঐ জমি দখলে পায়তারা শুরু করেছে। শামসূল ইসলাম বলেন, স্থানীয় আওয়ামী লীগ দলীয় ইউপি মেম্বার মামুন মন্ডল ও সাবেক ইউপি মেম্বার মনিরুল শেখ এলাকার প্রভাব খাটানোর চেষ্টা চালাচ্ছে। গত ১৪/০৫/১৯ তারিখে ভূয়া রেকর্ড তৈরি করে রেনু ও রেবা রানী কে মালিক সাজিয়ে জাল দলিল তৈরি করে উক্ত জায়গা দখল করার পায়তারা করে আসছে। মামুন মন্ডলের বিরুদ্ধে এলাকায় জমি দখল, অস্ত্র মামলা, মারপিট, প্রভাব বিস্তার করে মানুষকে হয়রানী সহ নানা অভিযোগ রয়েছে। এ ব্যাপারে তিনি প্রতিকার চেয়ে গত ২৫ জুলাই নাটোর আদালতে মামলা দায়ের করেছেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com