গুরুদাসপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

Spread the love

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গুরুদাসপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালী ও পতাকা উত্তোলন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।
উপজেলা সমবায় কর্মকর্তা (অ.দা.) সুরজিত চ্যাটার্জীর সভাপতিত্বে অন্যদের মধ্যে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, বিআরডিবির সভাপতি আব্দুর রশীদ প্রধান, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, সমবায় অফিসের সহকারী পরিদর্শক সুমন রেজা, নারী উদ্যোক্তা গোলাপী খাতুন, দলিল লেখক আলাউদ্দিন আহমেদ গোলাপ, বিএনপি নেতা মিলন মাহমুদ, আব্দুল মালেক ভুলু ও মৌ চাষী বেলাল হোসেন বক্তব্য রাখেন।দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তারা বক্তব্য রাখেন। সবশেষে সমবায়ীদের মাঝে বৃক্ষ বিতরণ করেন প্রধান অতিথি। #

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD