ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Spread the love
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (পাবনা ও সিরাজগঞ্জ-৩৩০)সংরক্ষিত নারী এমপি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান এবং ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিউল আজম।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মুজাহিদ সপন, সদস্যসচিব প্রভাষক জাফর ইকবাল হিরক, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ছাইদুর রহমান বুরুজ, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ফরিদুর ইসলাম,ভাঙ্গুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি,মো: মেহেদী হাসান পান্না ও পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. পিন্টুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও কর্মচারি রাজজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ স্থানীয় সুধীজন।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। দেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির গুরুত্ব, জাতীয় ঐক্য, গণতন্ত্র এবং সামাজিক সংহতির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় দিবসটির ইতিহাস ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD