ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ রবিবার “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ , সবার আগে বাংলাদেশ ” শ্লোগান নিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে র্যালী . পোনা মাছ অবমুক্তকরণ , আলোচনা সভা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে মৎস্য খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জ – ৪( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন । বেলা সাড়ে এগারোটায় র্যালী অনুষ্ঠানের পর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে অলোচনা সভা ও খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মো. রায়হানুল ইসলাম । অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান । আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি ) শারমিন আক্তার রিমা, সিনিয়র মৎস্য অফিসার মো. আতাউর রহমান , জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা আমির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো.শাহজাহান আলী, সাবেক পৌর মেয়র মো. বেলাল হোসেন , মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন প্রমুখ । উপজেলার তিন ইউনিয়নের সফল তিনজন মৎস্য খামারির মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরা হলেন – সলপ ইউনিয়নের খুরশিদা খান মিলা . সলঙ্গার মাসুদ রানা ও কযড়া ইউনিয়নের রবিউল ইসলাম নয়ন
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com