রাতুল ইসলাম সুমনঃ সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে পাবনার স্কয়ার কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজ থেকে পাশ করেছে শতভাগ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৯৫ শতাংশ শিক্ষার্থী।
স্কুল কর্তৃপক্ষ জানান, এ স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে ৪০ জন শিক্ষার্থী। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন এবং এ গ্রেডে পাশ করেছে ২ জন।এ সাফল্যের জন্য স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি অঞ্জন চৌধুরী ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ খতিব শাহনাজ সুলতানা।এদিকে এসট্রাস স্কুল থেকেও এবারের এসএসসি পরীক্ষায় পাশ করেছে শতভাগ শিক্ষার্থী। স্কুল কর্তৃপক্ষ জানান, এ স্কুল থেকে এবার ১৪ পরীক্ষার্থী অংশ নেন তাদের মধ্যে ৬ জন এ প্লাস এবং ৮ জন এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com