উল্লাপাড়ায় দাখিল পরীক্ষায় তিন মাদ্রাসায় শতভাগ অকৃতকার্য 

Spread the love
ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃসিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০২৬ সালের দাখিল পরীক্ষায় তিনটি মাদ্রাসার কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। প্রতিষ্ঠান তিনটি হলো উপজেলার দক্ষিণপাড়া ভরমোহনী গার্লস দাখিল মাদ্রাসা, কালিয়াকৈর দাখিল মাদ্রাসা ও সাতবিলাহ দাখিল মাদ্রাসা।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, দক্ষিণপাড়া ভরমোহনী গার্লস দাখিল মাদ্রাসার চারজন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে কেউই উত্তীর্ণ হয়নি। প্রতিষ্ঠানটির পাসের হার শূন্য শতাংশ। কালিয়াকৈর দাখিল মাদ্রাসার ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ জন পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। প্রতিষ্ঠানটির পাসের হার শূন্য শতাংশ। অন্যদিকে, সাতবিলাহ দাখিল মাদ্রাসার ছয়জন পরীক্ষার্থীর মধ্যে চারজন পরীক্ষায় অংশ নেয়। তাদের কেউই পাস করতে পারেনি। এ প্রতিষ্ঠানটিরও পাসের হার শূন্য শতাংশ। তিনটি মাদ্রাসার ফলাফলে দেখা যায়, পরীক্ষায় অংশ নেওয়া মোট ২০ জন শিক্ষার্থীর মধ্যে একজনও উত্তীর্ণ হতে পারেনি।কালিয়াকৈর দাখিল মাদ্রাসার সুপার মনসুর ইসলাম জানান এবছর পরীক্ষার্থীরা ঠিকমতো লেখাপড়া করে নাই ব্যাচ খারাপ ছিল তাই পাশ করতে পারেনি এজন্য আমি অনুতপ্ত। এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মসলিম উদ্দিন বলেন প্রতিষ্ঠান তিনটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD