মোঃ শাহ আলম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম সানতু। সোমবার (২৯শে জুন২০২৬) দুপুর ১:০০টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-১-এ মাননীয় উপাচার্য মহোদয়ের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষার্থীদের নিরাপত্তা, ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জেলা পুলিশের পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
এ সময় পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম সানতু বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার বলেন, বিশ্ববিদ্যালয়ে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে জেলা পুলিশের আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও নিরাপদ ও ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) জনাব হাফিজুর রহমান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) জনাব নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com