সিরাজগঞ্জ সদর থানা এলাকা হতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

১।এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় অদ্য ১৮ মে ২০২৬ খ্রিঃ  রাত্রী ০২.০০ ঘটিকায় র‌্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন দত্তবাড়ী সানিকনস্থ (পৌর ওয়ার্ড নং ০৮) জনৈক তারা শেখ এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭৩ বোতল ফেয়ারডিল ও ৬৩ বোতল স্ক্যাফসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

২। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ জুয়েল শেখ(৩৮), পিতা-মোঃ আমজাদ, সাং-দত্তবাড়ী (পৌর ০৮ নং ওয়ার্ড), থানা-সিরাজগঞ্জ সদর, জেলা- সিরাজগঞ্জ।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আসামি দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিল ও স্ক্যাফ নিজ হেফাজতে রেখে সিরাজগঞ্জ জেলা সদর সহ আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।

৪। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

 

 

 

স্বাক্ষরিত……………

তাবরীজ তাজওয়ার শরীফ

ক্যাপ্টেন

কোম্পানি কমান্ডার

র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ।

12 Attachments  •  Scanned by Gmail

Add all to Drive

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD