oplus_2

সিরাজগঞ্জ হতদরিদ্রদের মাঝে  ভি,জে,এফ, এর চাল বিতরণ

Spread the love
মো: শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধী 
সোমবার ১৮ মে ২০২৬ সিরাজগঞ্জ সদর উপজেলার সবকটি ইউনিয়ন পরিষদে একযোগে  এই চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিবছর  ঈদুল আযহা উপলক্ষে দেশের প্রান্তিক  জনপদে বসবাসরত হত- দারিদ্রদের মাঝে এই ভি,জে,এফ,  এর প্রণোদনা চাল বিতরণ  কর্মসূচি বাস্তবায়ন করে থাকেন। তার  ই   ধারাবাহিকতায় অদ্য  সোমবার ১৮ মে  সিরাজগঞ্জ সদর উপজেলার সবকটি ইউনিয়ন পরিষদে একযোগে এই চাল বিতরণ কর্মসূচি  সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ  সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে  সরেজমিনে গিয়ে দেখা যায়, চাল নিতে আসা প্রান্তিক জনপদের   হত-দারিদ্রদের দীর্ঘ লাইন। বাইরে থেকে দেখলে মনে হবে যেন,  কোন একটি ভোট কেন্দ্র।  কিন্তু  কাছে গিয়ে দেখা গেলো ভিন্ন চিত্র। মূলত এটি হচ্ছে ঈদুল আযহা উপলক্ষে ভি,জে,এফ,  এর  চাল বিতরণ কর্মসূচির একটি অংশ। সয়দাবাদ ইউপির  দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ফুড অফিসার মো: মোহাজের হোসেন  বলেন,  এবার ঈদুল আজহা উপলক্ষে  মোট ৩৬৯৪ জন পরিবারের প্রত্যেক  পরিবার  কে ১০ কেজি করে চাল সুষ্ঠুভাবে  বিতরণ করা হয়েছে। চাল নিতে আসা প্রান্তিক জনসাধারণের  কাছে  এ  বিষয়ে জানতে চাইলে  তারা বলেন, সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে কোন অনিয়ম হচ্ছে না।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD