গুরুদাসপুরে এক বছরে কোরবানি পশুর প্রস্তুতি কমেছে ১৫ হাজার, খামারি কমেছ ৫৪৪  

Spread the love
আবুল কালাম আজাদ
নাটোরের গুরুদসপুর উপজেলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে গত (২০২৫) বছরের চেয়ে এবারে( ২০২৬) কোরবানিযোগ্য গবাদি পশুর প্রস্তুতি (প্রাপ্যতা) কমেছে ১৫ হাজার ১৩৭ টি (?)।
উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে জেলার নির্ধারিত ছকের ফরম্যাটে দেওয়া তথ্যে এমনটাই পাওয়া গেছে।
নিরাপদ গবাদি পশুর মাংস উতপাদনে জেলাওয়ারি কোরবানিযোগ্য গবাদি পশুর প্রাপ্যতা ও চাহিদার ফরম্যাটের তথ্যানুসারে দেখা যাচ্ছে,গুরুদাসপুর উপজেলায় এবারে(২০২৬) আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ২২০৬ জন খামারি কোরবানিযোগ্য পশ হৃষ্ট-পুষ্ট করছেন ৮২ হাজার ৮৮৭টি, যা গত ২০২৫ এর চেয়ে ১৫ হাজার ৭টি,প্রাপ্যতা ছিল ৯৭,৮৯৪ টি।২০২৩ এর চেয়ে ৪,১৭৫ এবং ২০২২এর চেয়ে ২,২১৩ টি কম। খামারি কমেছে-২০২৫ এর চেয়ে ৫৪৪ এবং ২০২৩ এর চেয়ে ১৫০ জন। এছারাও সম্ভাব্য চাহিদা মিটিয়ে এবারে উদ্বৃত্ত ধরা হয়েছে ৩৪,৭৮৭ টি। গত বছর উদ্বৃত্ত ছিল ৪৯,৯২৪ টি।উপজেল প্রাণিসম্পদ অফিসের তথ্যমতে এবার হৃষ্ট-পুষ্টকরণ গবাদিপশুসহ আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানিযোগ্য কোরবানিযোগ্য পশুর সংখ্যা  ( প্রাপ্যতা), ষাড়১৮,৩৩২,বলদ ৪,৪০৮, গাভি ৫,৯৭৩,মহিষ ৪২০, ছাগল ৪৮,৯৯০,ভেড়া ৪,৭৫১,অন্যান্য ৩ টিসহ সর্বমোট ৮২,৮৮৭ টি।
এবারে  গত বছরের চেয়ে ষাড়,মহিষ,ছাগল  এবং অন্যান্য পশুর প্রাপ্যতা কমেছে অপরদিকে বলদ এবং গাভির প্রাপ্যতা বেড়েছে(?)।
এ বিষয়ে জানতে চাইলে, উপজেলা প্রানিসম্পদ  কর্মকর্তা ডা: মো: রোকনুজ্জামানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি গুরুদাসপুর থেকা বাগাতি পাড়ায় বদলি হয়ে গেছেন তার সহকারি লুতফর রহমানের সাথে কথা বলার জন্য জানান। ওইদিনই ১৭/৫/২৬ রোববার ১১ টায় অফিসে গিয়ে রিপোর্টে দেওয়া তথ্যে বিগত ৫ বছরের চেয়ে প্রপ্যতা কম হওয়ার কারণ জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননাই। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে সঠিক তথ্যের বিষয়ে?
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD