মশিন্দায় ডিসি আসমা শাহীন

Spread the love

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশ্যে জেলা প্রশাসক আসমা শাহীন বলেছেন- ‘তৃণমুল পর্যায়ে জনগণের সাথে মিশে তাদের আশা আকাঙ্খা পুরন করার জন্য আপনারাই একমাত্র মাধ্যম। এজন্য সরকার নির্র্ধারিত টিআর, কাবিখা, কাবিটা প্রকল্প বাস্তবায়নে যথাযথ মনোযোগ দিতে হবে। আমরা দুর্নীতি চাইনা, সততার সাথে কাজ করতে চাই।’
বৃহস্পতিবার সকালে উপজেলার মশিন্দা ইউনিয়ন পরিষদ হলরুমে অনুুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন তিনি।
তিনি আরো বলেন- ‘একটা সংস্থা যে প্রকল্প বাস্তবায়ন করেছে, আরেকটা সংস্থা থেকেও আবার একই প্রকল্প নেয়া হয়। এতে আমাদের অর্থের অপচয় হয়। সেদিকে খেয়াল রাখতে হবে। বর্তমান সরকারের অগ্রাধিকার প্রকল্পের খাল খনন ও বৃক্ষরোপন কর্মসূচিসহ অন্যান্য প্রকল্পগুলো যথাযথ প্রতিপালনে মনোযোগ দিতে হবে।’
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম আলমাস, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, মিজানুর রহমান সুজা, আব্দুল বারী, আব্দুল মতিন, মাহবুবুর রহমান, ইউপি সদস্যসহ নেতৃস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক বলেন- ‘গুরুদাসপুরে চুরি-ডাকাতির কারণে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। সেদিকে গ্রাম পুলিশের ভূমিকা থাকতে হবে। গ্রাম পুলিশের উন্নয়নে যাকিছু প্রয়োজন দেয়ার চেষ্টা করব।’

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD