তাড়াশে নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা সভা

Spread the love

হোসাইন আহমাদ:

শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে “নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা”  সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, তাড়াশ ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যলয়, সিরাজগঞ্জ। গত (১৪/১/২০২৬) বুধবার সকাল ১১.০০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার ( ইউ এন ও) জনাব নুসরাত জাহান এর সভাপতিত্বে তাড়াশ ইসলামিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে  এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  নিরাপদ খাদ্য   আইন ২০০৯ এর আলোকে দিক নির্দেশনা , নিরাপদ প্রসেসিং এর মাধ্যমে খাদ্য সংরক্ষণ। খাদ্য তৈরীতে পরিস্কার পরিচ্ছন্নতা। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে শিক্ষার্থীদের “নিরাপদ খাদ্য বিষয়ক” স্বচ্ছ ধারণা প্রদান। সহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয় ।  সভায় বক্তব্য প্রদান করেন নিরাপদ খাদ্য অফিসার জেলা কার্যালয় , সিরাজগঞ্জ এর জনাব আতিকুর রহমান, । তাড়াশ ইসলামিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আঃসালাম, সহকারী প্রধান শিক্ষক জনাব সাখাওয়াত হোসেন সহ প্রমুখ ব্যাক্তিবর্গ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD