গুরুদাসপুরে পাঁচ জয়িতাকে সম্মাননা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
গুরুদাসপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পাঁচজন জয়িতাকে সম্মাননা স্মারক ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে ওই সম্মাননা দেন ইউএনও ফাহমিদা আফরোজ।
জয়িতারা হলেন- উপজেলার জুমাইনগর গ্রামের রোকসানা রেমা (অর্থনৈতিকভাবে সাফল্য), খামারনাচকৈড় মহল্লার মরিয়ম বেওয়া (সফল জননী), মশিন্দা বাহাদুরপাড়া গ্রামের শেফালী খাতুন (সমাজ উন্নয়নে), বামনবাড়িয়া গ্রামের আনিসা ইভা (নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জয়ি) ও খুবজীপুর গ্রামের রুবাইয়া বিন্তে রেজাউল (শিক্ষা ও চাকরি)।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেখামনি পারভিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম আলমাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, উপজেলা দুদকের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম ও নজরুল ইসলাম দুদু, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।#
গুরুদাসপুরে দুর্নীতি বিরোধী দিবস পালন
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘সবাই মিলে গড়বো দেশ-দুর্নীতি মুক্ত বাংলাদেশ’ শ্লোগানে মঙ্গলবার সকাল ১০ টায় র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই আলোচনা সভা হয়।
উপজেলা দুদক কমিটির সভাপতি অধ্যক্ষ লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও ফাহমিদা আফরোজ। অন্যদের মধ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেখামনি পারভিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম আলমাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, উপজেলা দুদকের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ বক্তব্য রাখেন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম ও নজরুল ইসলাম দুদু, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
গুরুদাসপুরে বেগম রোকেয়া দিবস
গুরুদাসপুরে যথাযথ মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়।
সভায় সভাপতির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। অন্যদের মধ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেখামনি পারভিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম আলমাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার ও চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ বক্তব্য রাখেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম ও নজরুল ইসলাম দুদু, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।সভা শেষে অদম্য ৫ নারীকে সম্মাননা ও ক্রেষ্ট প্রদান করা হয়। 
চলনবিল বার্তা chalonbeelbarta.com