জাহাঙ্গীর আলম, পাবনা :
যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচন হবে। অন্যান্য দলের সাথে আলাপ করে যথাসময়ে নির্বাচন কমিশন রোড ম্যাপ তৈরী করবে বলে আমরা বিশ্বাস করি। চাটমোহরে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অসুস্থ্য আবু তাহের ঠাকুর সম্পর্কে তিনি বলেন, লোহা পিটিয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতেন, দলকে সংগঠিত করতেন। এই খবর অনেক আগেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পেয়েছেন।
ইতোপূর্বে তিনি গুরুতর অসুস্থ্য হয়ে পড়েছিলেন। তাকে পাবনায় চিকিৎসা দেয়া হয়েছে। নিবেদিত প্রাণ মানুষ লোহা পিটিয়ে কামারের কাজ করে বিএনপিকে বুকে লালন করে এ এলাকায় বিএনপির পতাকাকে উড্ডিন রেখেছেন। তার পাশে দঁড়ানোর জন্যই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান আমাদের পাঠিয়েছেন। এই সংগঠনের পক্ষ থেকে তাহের ঠাকুর এবং তার স্ত্রীর পাশে দাঁড়িয়েছি। এটি সাময়িক নয়, ক্ষণিকের জন্য নয় এটি অব্যাহত থাকবে তিনি যতদিন বেঁচে থাকবেন। দলের দৃষ্টি থাকবে তাঁর প্রতি।
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আরও বলেন, তিনি জীবন দিয়ে দলের পাশে দাড়িয়েছেন, দলই তার পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক। তারেক রহমান সমাজসেবামুলক যে কাজ করে যাচ্ছেন। একান্ত মানবিক, কোন রাজনৈতিক উদ্দেশ্যে আসা নয়। এখনও গণতন্ত্রের পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। নানা চক্রান্ত ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদের এগুতে হচ্ছে। আমাদের মূল প্রেরণার কেন্দ্রবিন্দু দলের চেয়ারম্যান পার্সন দেশনেত্রী খালেদা জিয়া উপর ভয়াবহ নিপীড়ন-নির্যাতন হচ্ছে। গত ১৬ বছর ব্যাপী আমাদের তৃণমূল ওয়ার্ড থানা থেকে শুরু কেন্দ্রীয় পর্যন্ত গুম-হত্যাকান্ড চলেছে। এই থানাতেও কত গুম আছে, কত বিচার বর্হিভূত হত্যা আছে আর মামলার তো কোন শেষ নেই।
শেখ হাসিনা এবং তার এমপি মন্ত্রীরা জনগণের টাকা লুট করে পাচার করে দুবাই, কানাডা, সিডনী, অষ্ট্রেলিয়া, মালয়েশিয়া, পালিয়ে গিয়ে বেহেস্তের সুখ ভোগ করছে। এছাড়া ফ্যাসিস্ট দোসর যারা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছে, তাদের পুর্নবাসনের জন্য ভারতীয় নীতি নির্ধারকরা নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
জুলাই-আগস্টের আন্দোলনের প্রধান আর্কিটেক, গোটা জাতিকে সংগঠিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকেই ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরা টার্গেট করেছে। গত ১৬ বছর তাকে টার্গেট করে রেখেছিল। শেখ হাসিনা বাংলাদেশের বিভিন্ন মিডিয়াকে কন্ট্রোল করে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার করেছে।
বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে কাদেরকে আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব দেয়া হবে। কারা সেবক হবে। আমরা বুকে গুলি বরণ করেছি। নিপীড়নের শিকার হয়েছি, অত্যাচারের শিকার হয়েছি তারপরও শেখ হাসিনার কাছে কেউ আত্ম সমর্পন করেনি।
শুক্রবার (২০ জুন) দুপুরে পাবনার চাটমোহরে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অসুস্থ্য আবু তাহের ঠাকুরকে দেখতে এসে ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান উপদেষ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহা সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপরোক্ত কথা গুলো বলেন।
প্রতিনিধি দলে ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক সাইফ আলী খান, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মোস্তকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব ও রুবেল আমিন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, পাবনা জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদ, যুগ্ম-আহŸায়ক আনিসুল হক বাবু, চাটমোহর পৌর বিএনপি’র সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আবদুল্লাহ মিসবাহ, ছাত্রদলের সাবেক নেতা শাহরিয়ার আলম জর্জ, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা।
চলনবিল বার্তা chalonbeelbarta.com