গুরুদাসপুরে তোরসা এ্যাডভান্স স্কুলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

Spread the love

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে ‘তোরসা এ্যাডভান্স কিন্ডার গার্টেন এন্ড কোচিং’ স্কুলের ৮ম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবি ও সোমবার দুইদিন ব্যাপী নানা আয়োজনে তারুণ্যের উৎসবে মেতেছিল স্কুলটির শিক্ষক-শিক্ষার্থী এবং অবিভাকরা।
প্রতিষ্ঠানের পরিচালক মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। এরআগে শিক্ষক শাহজাহান আলী বিএসসির পরিচালনায় শিশু শিক্ষার্থীদের প্রদর্শিত ডিসপ্লে ও কুচকাওয়াজ উপস্থিত সকলের মন জয় করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. শাহাদত হোসেন, পুলিশের ডিআইও রিপন কুমার সাহা, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ ও অধ্যক্ষ মাহ্বুবা আক্তার মিতা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক অঞ্জনা কুন্ডু ও মনিকা খাতুন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD