সাব্বির আহমেদ ঃ সিরাজগঞ্জের তাড়াশে মেজর ডাঃ আইনুল হক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে তাড়াশ পৌরসভার সোলাপাড়া স্কুল মাঠে গ্রামবাসির আয়োজনে ওই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয় এবং দিনব্যাপী খেলা শেষে সন্ধায় পুরস্কার বিতরন করা হয়।
উক্ত ক্রিকেট টুর্নামেন্ট প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মেজর ডাঃ মোঃ আইনুল হক রানা। এ সময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন ড্রিমমেকার্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের, তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজু, আনন্দ টেলিভিশনের চলনবিল প্রতিনিধি সোহেল রানা সোহাগসহ সাংবাদিকবৃন্দ ও এলাকারগণ্যমান্য ব্যক্তিবর্গ। ক্রিকেট টুর্নামেন্টে ৮ টি দল অংশগ্রহণ করেছেন। দিনব্যাপী খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ১টি বড় ফ্রিজ ও ১ ছোট ফ্রিজ পুরস্কার হিসেবে তুলে দেয়া হয়।
চলনবিল বার্তা chalonbeelbarta.com