আব্দুল কুদ্দুস তালুকদারঃ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউপির ধলজান (চকপাড়া) গ্রামে ১৯৭১ সালে স্বাধীনতার উষালগ্নে ডিসেম্বর মাসের ১২ তারিখ ২.৩০ মিনিটে পাকহানাদার বাহিনীর দোসর ঘৃনিত রাজাকার বলবদরদের হাতে ৪জন নীরিহ গ্রামবাসী শহীদ হন। এরা হলেন – ১। হরিপদ রায় পিতা – দীনবন্ধু রায় ২। দীনেশ চন্দ্র পিতা – বীরেন চন্দ্র ৩। সোমেশ্বর চন্দ্র সিংহ পিতা – যশোবন্ত সিংহ । সাকিন – ধলজান ৪। পরেশ চন্দ্র পিতা – পঞ্চানন চন্দ্র। গ্রাম লাংগলমুড়া (ঘুরকা ইউ পি)। এর মধ্যে শহীদ হরিপদ রায়ের মেয়ে সাধনা( ৫৫)আজ ভিক্ষা করে খায়। না পেয়েছে সরকারি ভাতা না পেয়েছে স্বীকৃতি। সমাজের সকলের কাছে সে নিবেদন জানিয়েছে, যেন মাননীয় প্রধানমন্ত্রী তার দিকে নজর দেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com