যে মহিষ মারলো তার মনিবকে

Spread the love

তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে নিজের পালিত মহিষের শিংয়ের আঘাতে আব্দুর রহমান (৬০) নামে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের বাবার নাম মৃত মোসলেম উদ্দিন। উপজেলার তালম ইউনিয়নের দেওঘর গ্রামের এ ঘটনা।স্থানীয় সূত্রে  জানা গেছে, সকাল ৯টার দিকে ওই কৃষক তার মহিষটিকে ঘাস খাওয়ানোর জন্য গ্রামের পাশের বিস্তীর্ণ মাঠে নিয়ে যান। বেলা ১১টার দিকে কয়েকজন দেখেন ‘মাঠের মধ্যে কে যেন পড়ে আছেন।’ কাছে গিয়ে তারা দেখতে পান, মহিষটির শিংয়ের আঘাতে কৃষকের পেটের নাড়িভুঁড়ি বের হয়ে মরে পড়ে আছেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD