তাড়াশ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক নবচেতনা পত্রিকার তাড়াশ প্রতিনিধি আলহাজ্ব গোলাম রাব্বানী সূর্য বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
গত ৪ জুন বৃহস্পতিবার ক্লাব কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠনের ১৬ জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সাধারণ সম্পাদক পদে আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম ও দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি শাহিনুর রহমান শাহিন প্রতিদ্বন্দ্বীতা করেন। এতে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শাহিনুর রহমান শাহিন। এছাড়াও আনন্দ টেলিভিশনের চলনবিল প্রতিনিধি ও জাতীয় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি সোহেল রানা সোহাগ সাংগঠনিক, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি আবু হাসান কোষাধ্যক্ষ এবং সাপ্তাহিক চলনবিল বার্তার স্টাফ রিপোর্টার এস এম সনজু কাদের দপ্তর ও পাঠাগার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com