চলনবিলে জমে উঠেছে কোরবানী পশুর হাট

Spread the love

সিংড়া প্রতিনিধি: চলনবিলের তাড়াশ, গুরুদাসপুর, সিংড়া, চাটমোহর, ফরিদপুর, ভাঙ্গুড়া ও বড়াইগ্রামসহ সব উপজেলায় জমে উঠেছে কোরবানী পশুর  হাট। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সর্বত্র গরু-খাসির হাটে হাজার হাজার ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটেছে। জানা যায়, সিংড়া পৌরসভার ফেরিঘাট এলাকায় প্রতি সোমবার গরুর হাট বসে। অনুরুপ তাড়াশ উপজেলা সদরে নতুন বসানো হাট লাগছে প্রতি শুক্রবার ও সোমবার। এ হাটে এলাকার গরু-ছাগল বেশী উঠছে বলে জানা যায়। আর দামও রয়েছে নাগালের মধ্যে । অন্যান্য উপজেলায়ও কোরবানী পশুর  হাট জমে উঠেছে বলে খবর আসছে। চলনবিলে খুব বেশী বন্যার প্রভাব না পড়ায় এবার গরু-ছাগলের স্থানীয় আমদানী প্রচুর হবে বলে দামও সাধারণ ক্রেতাদের সাধ্যের মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে। অপরদিকে খামারী ও ব্যবসায়ীরাও মোটামুটি লাভবান হবে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD