বিশেষ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ার উনুখা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম জাহাঙ্গীর দশম শ্রেণীর ছাত্র মোঃ রাকিবুল ইসলামকে পিটিয়ে আহত করেছে। জানা যায়, গত ২২ ফেব্রুয়ারী উঁনুখা উচ্চ বিদ্যালয়ে পিকনিক হয়। সেই অনুষ্ঠানে দশম শ্রেণীর ছাত্র মোঃ রাকিবুল ইসলাম ২০০ টাকা দিয়ে অংশগ্রহণ করেন। কিন্ত পরের পিকনিকে তার বাড়ীতে পিঠা খাওয়ার অনুষ্ঠান থাকায় অংশগ্রহণ করতে না পারায় স্কুলে আসার সাথে সাথে ঐ স্কুলের সহকারী শিক্ষক সেলিম জাহাঙ্গীর ইউক্যালিপটাস গাছের ডাল দিয়ে ওই ছাত্রের শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করে মারাত্বক আহত করে। তারপর রাকিবের কানধরে স্কুল থেকে টিসি দিয়ে বের করে দেওয়ার হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। পরের দিন রাকিব স্কুলে এলে ঐ শিক্ষক রাকিবকে পুনরায় বেধরক মারপিট করে জখম করে আহত করে। স্কুল ছাত্রকে নির্যাতনের প্রতিকার চেয়ে তার পিতা উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি আবেদন করেন। এ ব্যাপারে অভিযুক্ত ঐ শিক্ষক সেলিম জাহাঙ্গীরকে জিঞ্চাসা করা হলে তিনি বলেন, আমার কোন বক্তব্য নেই। যা বলার সভাপতিকে বলেন। স্কুলের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন বলেন, আমি ঘটনা শুনেছি। এ ব্যাপারে উল্লাপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসার আমাকে ডেকেছিলেন। ,সব জেনে বুঝে ব্যবস্থা নিচ্ছি।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com