Uncategorized

গুরুদাসপুরের ৪ যুবক লিবিয়ায় জিম্মি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরের চার যুবককে লিবিয়ায় জিম্মি করে তাদের পরিবারের কাছে ১০ লাখ করে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। গত ছয় দিন ধরে যুবকদের শারীরিক নির্যাতনের ভিডিও পরিবারকে পাঠাচ্ছে অপহরণকারীরা। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে বিয়াঘাট চরপাড়া গ্রামের শাজাহান প্রামাণিকের ছেলে মো. সোহান (২০), তয়জাল শেখের ছেলে সাগর হোসেন (২৪), মৃত শুকুর আলীর …

Read More »

উল্লাপাড়ায় লিচু ব্যবসায়ী হত্যার রহস্য উদঘাটনসহ আটক ৬

উল্লাপাড়া সংবাদদাতা: সিরাজগঞ্জের উল্লাপাড়ার রহস্যজনক লিচু ব্যবসায়ী হত্যার রহস্য উদঘাটনসহ, ৬ জনকে আটক করেছেন র‍্যাব-১২ এর একটি অভিযানিক দল ৷গত শুক্রবার (৭ জুন) সকালে এক পিস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জ র‌্যাব-১২’র অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন, তিনি বলেন বৃহস্পতিবার রাত্রি ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র সদর কোম্পানির আভিযানিক দল র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় ‘‘সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু …

Read More »

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সদর দপ্তরে মানববন্ধন অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈত নীতি ও বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা ও কর্মচারীরা। গত বৃহস্পতিবার (৬ জুন) বেলা সাড়ে ১০টায় চাটমোহরস্থ সমিতির সদর দপ্তরের সামনে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে বক্তারা প্রতিটি কর্মস্থলে কর্ম পরিবেশ সৃষ্টি করা ও চাপ প্রয়োগ করে ৮ ঘণ্টার বেশি কাজ না করানোর …

Read More »

গুরুদাসপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

গুরুদাসপুর (নাটের) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে বজ্রপাতে আবেরা বগেম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।গত শুক্রবার (৭ জুন) দুপুর ২টার দিকে পৌর এলাকায় এ ঘটনা ঘটে। আবেরা বেগম গুরুদাসপুর পৌরশহরের আনন্দ নগর মহল্লার সাদ্দাদ হোসেনের স্ত্রী। গুরুদাসপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ফজলুর রহমান ফজল এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি  জানান, দুপুর ২টার দিকে আকাশে মেঘ দেখে আবেরা বেগম বাড়ির …

Read More »

বড়াইগ্রামে ভাসমান পশুর হাট বসিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি  নাটোরের বড়াইগ্রামের আহম্মেদপুরে অবৈধভাবে পশুর হাট বসিয়ে লাখ লাখ টাকা টোল আদায়ের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। মসজিদের নামে রশিদ ছাপিয়ে এ চাঁদা উত্তোলন করা হলেও মসজিদের তহবিলে কোন টাকা দেয়া হয়না বলে জানা গেছে। এসব অনিয়ম বন্ধ ও সরকারি স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মসজিদ কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক ও ইউএনও’র কাছে লিখিত আবেদন …

Read More »

বড়াইগ্রামে বনপাড়া পৌরসভার বাজেট ঘোষণা

বড়াইগ্রাম(নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে পৌর মিলনায়তনে ২০২৪-২৫ অর্থ বছরের আয়-ব্যয় সম্বলিত বাজেট ঘোষণা করা হয়। বনপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম ভুঁইয়া ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন উক্ত বাজেট পেশ করেন ৷ ঘোষিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৫ কোটি ৩১ লাখ ৮৪ হাজার ৫৯২ টাকা, এবং রাজস্ব …

Read More »

তাড়াশে ট্রাক্টর-নছিমন সংঘর্ষে যুবক নিহত

তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক্টর ও নছিমনের সংঘর্ষে মো. তোজাম উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন।গত বুধবার (৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের মানিকচাপর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. তোজাম উদ্দিন উপজেলার তালম ইউনিয়নের উপরসিলেট গ্রামের বাসিন্দা। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাক্টরের চালক ছিলেন। তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে জমি চাষ …

Read More »

রায়গঞ্জ উপজেলা পরিষদে গোলাম হোসেন শুভন সরকার চেয়ারম্যান

রায়গঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গোলাম হোসেন শুভন সরকার (ঘোড়া) ৭০ হাজার ৮৪২ ভোট পেয়ে নর্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. ইমরুল হোসেন তালুকদার ইমন (দোয়াত কলম) পেয়েছেন ১৭ হাজার ৮০৫ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল (উড়োজাহাজ) ৩২ হাজার ৭৮০ ভোট পেয়ে নির্বাচিত করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী …

Read More »

নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে গত বুধবার (৫জুন) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে মোট পেয়েছে ৪১৩৭৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। তিনি আনারস প্রতীক নিয়ে মোট ২৮০৫১ ভোট পেয়েছে। ভাইস …

Read More »

চাটমোহরে সমলয়ে আবাদকৃত বোরো ধান কর্তনের উদ্বোধন

চাটমোহর প্রতিনিধি: প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে হাইব্রিড বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদশনীর কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের সাহায্য ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে। চাটমোহর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া ব্লকে হারভেস্টার যন্ত্রের সাহায্য এ ধান কর্তনের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহ আলম। উপ-সহকারী কৃষি …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD