আবুল কালাম আজাদ
নাটোরের গুরুদাসপুর উপজেলা নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার ২ মার্চ সকাল ১১ টায় উপজেলা পরিষদে ৭ম জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহি অফিসার ফাহমিদা আফরোজ এর সভাপতিত্বে র্যালি শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন অফিসার আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় “ তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য রাখেন, ইউএনও ফাহ্মিদা আফরোজ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি )গোলাম সারওয়ার, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, চলনবিল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এম এম আলী আককাছ, সহকারি অধ্যাপক হারুনর রশিদ , নতুন ভোটার শামসুল আলম। সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ( ভূমি ) আসাদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, গনমাধ্যমকর্মী, নতুন ভোটার ,ছাত্র/ ছাত্রীবৃন্দ।
নির্বাচন অফিসার আবুল কালাম আজাদ সভায় জনান, এবারে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ করে নতুন ভোটার হালনাগাদ তালিকাভূক্ত হয়েছে ৬,৮৬২ জন ,সম্ভাব্য লক্ষুমাতা ধরা হয়েছিল ৯০৯০ জন। বিদ্যমান ভোটার থেকে কমেছে ৩,১০৭ জন যা মৃত অথবা মাইগ্রেড। বিদ্যমান এবং কমে যাওয়া বাদে এ পর্যন্ত হালনাগাদ মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ৭২১ জন। এরমধ্যে নারী ভোটার ৮১ হাজার ৮৮৪ এবং পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ৮৩৭ জন। হালনাগাদের আগে বিদ্যমান ভোটার ছিল ১ লাখ ৮১ হাজার ৭৯৪ জন। ২০২২ সালে বিদ্যমান ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৭৯ হাজার ১৭১ জন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com