বনশ্রী রায়
৯ম শ্রেনী
বিজ্ঞান বিভাগ
বিষমডাঙ্গা গার্লস স্কুল এ্যান্ড কলেজ
নিমগাছি, সিরাজগঞ্জ – ৬৭২০
লাউয়ের মাচায় লাউ ধরেছে ফুল ধরেছে গো
লাউ উঠেছে টিনের চালায় আনতে হবে চগো।
লম্বা লম্বা লাউ দুলছে নাগর দোলায় দোলে
তারই সঙ্গে সই পাতিয়ে বাতাস নাকি চলে।
রঙ্গীন সব প্রজাপতি সেখান দিয়ে যায়
ফুলের উপর বসতে নিলে পাখীর ঠোকর খায়।
হঠাৎ করে লাউয়ের শরীর খারাপ হয়ে গেল
মালিক এসে লাউয়ের গোড়া এমনি কেটে দিল।
লাউ গাছটি মরে গেল পড়ে থাকলো লতা
সেদিন থেকে বন্ধ হলো গাছ – পাখালীর কথা ।।
চলনবিল বার্তা chalonbeelbarta.com