চলনবিল

চলনবিলে নির্বিচারে পাখি শিকার

গোলাম মোস্তফা : শীতকাল এলেই রঙ-বেরঙের বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলিতে ভরে উঠে গোটা চলনবিল। তবে একশ্রেণির অসাধু চক্র অর্থের লোভে নির্মমভাবে শিকার করছে এসব অতিথি পাখি। বন্যপ্রাণী সংরক্ষণ আইনের যথাযথ প্রয়োগ নেই বলে প্রতিবছর এই মৌসুমে পাখি শিকারিদের দৌরাত্ম্য বেড়ে যায়। সরেজমিনে দেখা গেছে,  চলনবিলের বিস্তীর্ণ মাঠ, নদী, পুকুর, খাল, ডোবা, নালায় উড়ে বেড়াচ্ছে অতিথি পাখির ঝাঁক। পাখির চঞ্চল ওড়াওড়ি …

Read More »

পশুও করে না যে কাজ

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের তাড়াশে ফরিদুল ইসলাম (৪৫) নামে এক প্রান্তিক কৃষকের রশুনের জমিতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। আগুনে ওই কৃষকের জমির বেশ খানিকটা অংশের রশুন পুড়ে ছাই হয়ে যায়। উপজেলার সগুনা ইউনিয়নের কাটাবাড়ি গ্রামের এ ঘটনা। ক্ষতিগ্রস্থ কৃষক ফরিদুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট ইউপি সদস্য, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনি ও সিরাজুল হক মাষ্টারের নেতৃত্বে গ্রামের দূর্বৃত্ত শ্রেণির লোকজন তার …

Read More »

মসজিদ থেকে শিক্ষার আলো

গোলাম মোস্তফা : সিরাজগঞ্জের তাড়াশে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিক্ষার আলো ছড়াচ্ছে। এ শিক্ষা কার্যক্রমে পিছিয়ে পড়া গ্রামীন শিশুদের অংশ গ্রহন চোখে পড়ার মতো। জেলা ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা যায়, তাড়াশে ২০০৬ সালে শুরু মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের।  ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩৮টি প্রাক প্রাথমিক, ৫৫টি ছহী পদ্ধতিতে কুরআন …

Read More »

হোটেলে কাজ করেও বড় হতে চায়

সিংড়া  প্রতিনিধি : নাটোরের সিংড়ায় পড়াশোনার খরচ জোগাতে হোটেলে কাজ করে জমজ দুই ভাই বাদশা খান ও মাসুম খান। উপজেলার তাজপুর ইউনিয়নের রাখালগাছা গ্রামের দরিদ্র রিক্সাচালক ফুলচাঁন খাঁ’র পুত্র তাঁরা। তাঁদের বয়স ১৩ বছর। সিংড়া বাসষ্ট্যান্ড এলাকার চলনবিলের কুটুমবাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্টে জনপ্রতি ১৭০ টাকা দিনমজুরি হিসেবে কাজ করে তাঁরা।   বাদশা আলহাজ্ব রহিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র, …

Read More »

সিংড়ায় তালিমুল কুরআন নূরানী একাডেমীর দোয়া মাহফিল

সিংড়া প্রতিনিধি ঃ সিংড়ায় বালুয়া বাসুয়া মহল্লায় তালিমুল কুরআন নূরানী একাডেমীর বাৎসরিক ফলাফল প্রকাশ উপলক্ষে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। অত্র একাডেমী চত্বরে বুঝবার দুপুরে চলনবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম মুন্টুর সভাপতিত্বে প্রধান আলোচক আলহাজ¦ মাও.আকরাম হুসাইন সাহেব। দোয়া পরিচালনা করেন আলহাজ¦ মাও. আলী আকবর সাহেব।এসময়ে আরো বক্তব্য রাখেন,একাডেমীর অধ্যক্ষ মোঃ এমরান আলী রানা,মুহতামীম আলহাজ¦ হাফেজ …

Read More »

হান্ডিয়াল প্রেসক্লাবের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : চাটমোহর উপজেলার ঐহিত্যবাহী হান্ডিয়াল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন। আজ ২০ ডিসেম্বর শুক্রবার প্রেসক্লাব অস্থায়ী কার্যাল (সাপ্তাহিক চলনবিলের আলো অফিস) সন্ধায় প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রফিকুল ইসলাম রনি’র সভাপতিত্বে ২০২০-২০২১ দ্বী বার্ষিক কমিটি গঠন করা হয়। প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে সকলের মতামতের ভিত্তিতে কন্ঠ ভোটে এই কমিটি গঠন করা হয়। সাপ্তাহিক চলনবিলের আলো’র সম্পাদক ও প্রকাশক রফিকুল ইসলাম রনি …

Read More »

তাড়াশে ছাত্রলীগের কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন দুই কমিটি অনুমোদন দিয়েছেন জেলা ছাত্রলীগ। রবিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ স্বাক্ষরিত আলাদা দুটি কমিটির অনুমোদিত তালিকা  থেকে  এ তথ্য  নিশ্চিত হওয়া গেছে। ১ বছর মেয়াদী উপজেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি হিসেবে স্থান পেয়েছেন ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক শামীম …

Read More »

ধর্ষিত বিধবা পেল ২ হাজার টাকা

বড়াইগ্রাম  প্রতিনিধি : বড়াইগ্রামে স্বামী মারা যাওয়ার মাস না পেরোতেই গণধর্ষণের শিকার হয়েছেন এক বিধবা নারী (৪৫)। এদিকে, নির্যাতিত ওই নারীকে থানায় যেতে না দিয়ে ১৫ হাজার টাকায় আপোষ করতে বাধ্য করা হলেও তাকে দেয়া হয়েছে মাত্র দুই হাজার টাকা। নাটোরের বড়াইগ্রাম উপজেলার দিঘলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষিতা নারী ও এলাকাবাসীরা জানান, নিঃসন্তান এ বিধবা নারী বাড়িতে একাই থাকতেন। …

Read More »

নোটিশ : ঔষধ নাই

বড়াইগ্রাম প্রতিনিধি : বড়াইগ্রামের ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে গত দুই সপ্তাহ যাবৎ ঔষধ সরবরাহ বন্ধ রয়েছে। যার কারনে সংশ্লিষ্টএলাকার দরিদ্র রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। ইতিমধ্যে উপজেলার ৬টি ইউনিয়নের প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রের গেটেই  রীতিমত ঔষধ না থাকার বিষয়টি উল্লেখ করে নোটিশ ঝুলিয়ে দেয়া হয়েছে। সরকারী ইজেনশিয়াল ড্রাগ কোম্পানী লিমিটেডের (ইডিসিএল) ঔষধ সরবরাহের পদ্ধতি পরিবর্তনে এ সঙ্কটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। …

Read More »

বিল নিয়ে টানানটানি

স্টাফ রিপোর্টার: তাড়াশে ৪০দিনের কর্মসূচি কাজের বিল না পেয়ে মানবেতর জীবন-যাপন করছে শ্রমিকরা। উপজেলার মাগুড়াবিনোদ, বারুহাস, দেশীগ্রাম ও নওগা ইউনিয়নের ৪০দিনের কর্মসূচি শেষ করে স্ব স্ব ইউনিয়ন চেয়ারম্যান বিল দাখিল করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর আল মামুন বলেন, দাখিলকৃত বিলে অনুপস্থিত শ্রমিকদের নাম রয়েছে এজন্য বিল দেওয়া সম্ভব হয়নি। তাছাড়া অনুপস্থিত শ্রমিকদের বিল না দিলে চেয়ারম্যানগণ বিল নিবেন না …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD