তাড়াশ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে ৩০(অক্টোবর) শুক্রবার সকালে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া বাজারে তৌহিদী জনতার ব্যানারে কয়েকশ’ মুসল্লী ভন্ড পীরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে।
বিনসাড়া বাজারে ভন্ড পীরের বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষসহ আশপাশের গ্রামের বহু মানুষ প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে। সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা মাহবুবুর রহমান।এ সময় বক্তব্য রাখেন রাখেন আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুস সালাম ওসমানী, মাওলানা মুফতি নাজুল হাসান, মাওলানা আব্দুস ছাত্তার, মাওলানা আজমল হোসেন সহ আরো অনেকে।
সমাবেশে প্রধান অতিথী মাওলানা আব্দুস সালাম ওসমানী বলেন, ভন্ডপীর শরীফুল ইসলাম একজন গরু ব্যবসায়ী তিনি নিজেকে পীর দাবি করে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে ধোকা দিয়ে আসছেন। পীর হওয়ার কোন যোগ্যতাই তার মধ্যে নেই। আরো বলেন তার আস্তানাই যে মাইকে প্রতিদিন আযান দেওয়া হয়, সেই মাইকেই আবার গান ও গেয়ে থাকেন তার ভন্ড মুরিদিয়ানরা। এসবের বিরুদ্ধে তারা তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত আবেদনও করেছেন।
অপরদিকে সরেজমিনে শুক্রবার সকালে বিনসাড়া গ্রামের ওই পীরের আস্তানায় গিয়ে দেখা যায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদ্যাপন উপলক্ষে কয়েক জন মুরীদ নিয়ে তিনি বসে আছেন।উনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকার কথা তাড়াশ রাযগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। এ প্রসঙ্গে নিজেকে পীর দাবী করা শাহ্ শরীফুল ইসলাম চিশ্তী জানান, খুকনীর পীর আব্দুস সামাদ চিশ্তী তাকে খেলাফত দিয়েছেন। সেই সূত্রে তিনি নিজেকে পীর বলে দাবি করছেন। এ বিষয়ে তাড়াশ থানা ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, ওই পীরের কর্মকান্ড নিয়ে সাধারণ মানুষের মধ্যে দ্বিমত রয়েছে। আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ উল্লেখ্য, এরপূর্বেও একই পীরের বিরুদ্ধে বিনসাড়া গ্রামে বিক্ষোভ হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com