চলনবিল

যে মহিষ মারলো তার মনিবকে

তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে নিজের পালিত মহিষের শিংয়ের আঘাতে আব্দুর রহমান (৬০) নামে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের বাবার নাম মৃত মোসলেম উদ্দিন। উপজেলার তালম ইউনিয়নের দেওঘর গ্রামের এ ঘটনা। স্থানীয় সূত্রে জানা মহিষ মারলো তার মনিবকে তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে নিজের পালিত মহিষের শিংয়ের আঘাতে আব্দুর রহমান (৬০) নামে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের বাবার …

Read More »

তাড়াশে নাসিমের জন্য দোয়া

লুৎফর রহমান : সিরাজগঞ্জের তাড়াশে ১৪ দলের সম্মনয়ক আলহাজ মোহাম্মদ নাসিম এমপি’র রোগ মুক্তি কামনায় মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদে করোনা ভাইরাসে আক্রান্ত আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক সাবেক স্ব রাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি’র রোগ মুক্তি কামনায় উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত …

Read More »

গুরুদাসপুরে অভিনব প্রতিবাদ

গুরুদাসপুর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজারে অবস্থিত নিরঞ্জনের চোলাই মদের দোকান। ওই মদের দোকানে হরিজন সম্প্রদায়ের লোকজনকে প্রাপ্যতা অনুযায়ী চোলাই মদ না দিয়ে কার্ডবিহীন অপ্রাপ্ত মুসলিমদের কাছে মদ বিক্রিসহ অসদাচরণ ও হুমকি ধামকির প্রতিবাদে মল ছিটিয়ে বিক্ষোভ করেছে তারা। শুক্রবার সকাল ১০টায় ওই বিক্ষোভকারীরা নিরঞ্জনকে ঘেরাও করলে উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ হরিজনদের দাবিকে সমর্থন জানিয়ে পরিস্থিতি শান্ত …

Read More »

গুরুদাসপুরে বজ্রপাতে মৃত্যু ১ আহত ২

গুরুদাসপুর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মকবুল হোসেনের (৩৫) মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার শ্যালক সজিব (২৩) ও নিরলা (২৮) নামের এক গৃহবধু। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার দাঁদুয়া গ্রামে বজ্রপাত ঘটে। মকবুল হোসেন উপজেলার মশিন্দা ইউনিয়নের বিলকাঠর গ্রামের মৃত সেকেন আলীর ছেলে। মশিন্দা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহতদের গুরুদাসপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Read More »

শাশুরীর কথা অবিশ্বাস্য !

বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে নারগিস আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃস্পতিবার রাতে উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন সগুনা ইউপি চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকী। এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত নারগিস আক্তার উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের মাগুড়া গ্রামে নুর মোহাম্মদ মেয়ে। এক বছর আগে পারিবারিকভাবে একই উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামে নুর ইসলামের ছেলে …

Read More »

গুরুদাসপুরে নেতার কান্ড !

গুরুদাসপুর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে এক ব্যবসায়ীর স্ত্রীর সাথে পরকীয়া করতে গিয়ে ধরা পড়ে বিয়ে করতে বাধ্য হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুবাশীষ কবির সুবাস। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত ১টার দিকে পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া মহল্লায় প্রেমিকার ঘরে গিয়ে ধরা পড়ার পর ছাত্রলীগ নেতা সুবাসকে ১০ লাখ টাকা কাবিনমূলে …

Read More »

গুরুদাসপুরে শিশু নির্যাতন, গ্রেপ্তার ১

গুরুদাসপুর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে সাত বছরের শিশু সোহানকে যৌন নিপীড়ন করার মামলায় তিনজনের মধ্যে হৃদয় (১৪) নামের এক কিশোরকে গ্রেপ্তার করে বুধবার নাটোর কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ। উপজেলার খুবজীপুর স্কুলপাড়া গ্রামে ২৭মে সন্ধ্যা ৭টায় ওই যৌন নিপীড়নের ঘটনা ঘটে। এতে এলাকাবাসী ক্ষোভে ফুঁসে উঠলে অভিযুক্তরা গা ঢাকা দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, পাশর্^বর্তী বামনবাড়িয়া গ্রামের দিনমজুর সোহাগ আলীর ছেলে সোহান …

Read More »

তাড়াশে দুই নারী পেটালেন পুরুষ নেতাকে

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের তাড়াশে অসামাজিক কর্মকান্ডে বাধা দেওয়ায় আকবর আলী (৪৮) নামে এক আশ্রয়ন প্রকল্পের সভাপতিকে ওই প্রকল্পের দুইজন নারী বাসিন্দা কর্তৃক লাঠি দিয়ে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে। গত ৩ জুন বুধবার সন্ধার দিকে এ ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কুমাল্লু গ্রামের কুমাল্লু আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা মমিন উদ্দিন মালয়েশিয়াতে থাকেন। তার স্ত্রী মাকসুদা খাতুন (৩২), তার …

Read More »

শত বাধা পেরিয়ে এসএসসিতে সফলতা

লুৎফর রহমান : রীতিমত অভাবের সাথে লড়াই করে সিরাজগঞ্জের তাড়াশের গুল্টা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী মশিউর রহমান সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে। মেধাবী মশিউরের বাড়ি উপজেলার তালম ইউনিয়নের তালম গ্রামের কাচারী পাড়ায়। মেধাবী শিক্ষার্থী মশিউর রহমানের বাবা হাফিজুর রহমান দিন মজুর ও মা মাহিনুর বেগম একজন গৃহিনী। তিন ভাই বোনের মধ্যে মশিউর মেঝ। ঋণপান করে …

Read More »

সিংড়ায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক কারবারী আটক

প্রেস বিজ্ঞপ্তি গত বৃহস্পতিবার (০৪ জুন ২০২০) তারিখ রাত ০৪.৪৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল নাটোর জেলার সিংড়া থানাধীন পাড়াজয়নগর এলাকায় জনৈক মোঃ আবু বক্কর সিদ্দিক এর বাড়িতে অভিযান পরিচালনা করে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী মোঃ আবুল বাশার আশিক (২৯),পিতা- মোঃ আহসান হাবিব, সাং-সাতপুকুরিয়া, থানা-সিংড়া, জেলা-নাটোর। উল্লেখ্য যে,আসামী (মোঃ …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD