লুৎফর রহমান : দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ১৭তম বর্ষে পর্দাপন উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নয়াদিগন্ত’র তাড়াশ সংবাদদাতা লুৎফর রহমানের পরিচালনায় তাড়াশ মডেল প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের সভাপতি ও দৈনিক ইত্তেফাক’র উপজেলা সংবাদদাতা গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেক কাটার সময় উপস্থিত ছিলেন, তাড়াশ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্র …
Read More »তাড়াশ
ধর্ষণের অভিযোগ থেকে বাঁচতে বিয়ে
তাড়াশে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর মামলা বিশেষ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে নওগাঁ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মহারম আলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ থেকে নিজেকে বাঁচাতে সাজানো বিয়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে পলি খাতুন নামে এক সৌদি প্রবাসী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বাদী হয়ে মামলা দায়ের করেছেন।এদিকে অভিযুক্ত আওয়ামীলীগ নেতার সঙ্গে ভুক্তভোগীর অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার …
Read More »তাড়াশে সোতিজালের কারণে পানি প্রবাহ বাধাগ্রস্থ
গোলাম মোস্তফা : হাটিকুমরুল বনপাড়া মহা সড়কের তাড়াশ অংশের তিনটি ব্রিজে অবৈধ সোতি জাল দিয়ে নির্বিচারে মাছ শিকার করা হচ্ছে। এতে আটকা পড়ছে পোনা ও মা মাছসহ সব ধরনের জলজ প্রাণী। একই সঙ্গে বাধাগ্রস্থ হচ্ছে পানি প্রবাহ। এদিকে সোতি জালের প্রতিবন্ধকতায় বিস্তীর্ণ উর্বর জমিতে পানি আটকে থাকার শঙ্কায় রবিষশ্য আবাদ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। সরেজমিনে দেখা যায়, মহা সড়কের …
Read More »তাড়াশে শামুক নিধনের মহোৎসব
গোলাম মোস্তফা : চলনবিল অধূষিত তাড়াশে বন্যার পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে শামুক নিধনের মহোৎসব শুরু হয়েছে। বিস্তীর্ণ বিল এলাকা থেকে অবাধে শামুক ধরে তা স্থানীয় ব্যাপারীদের কাছে বিক্রি করা হচ্ছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের দিঘী বাজার ঘাট, মাগুড়া তালপুকুর ঘাট, নাদো সৈয়দপুর বাইর পাড়া ঘাট, বারুহাস ইউনিয়নের হেদার খাল ব্রিজ এলাকা ও হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের আট নম্বর …
Read More »তাড়াশে সড়কগুলো ধসে পড়ছে পুকুরের মাঝে
গোলাম মোস্তফা : তাড়াশে সরকারি ও ব্যক্তি মালিকানা পুকুরে গাইড ওয়াল না থাকায় গ্রামীণ ও আঞ্চলিক সড়কগুলো ক্রমান্বয়ে পুকুরে ধসে পড়ছে। এতে যানবাহন চলাচল বাধাগ্রস্থ হয়ে বাড়ছে জনদুর্ভোগ। ক্ষতিগ্রস্থ হচ্ছে মূল্যবান পাকা-কাঁচা সড়ক পথ। একশ্রেণির প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তিরা এ ধরণের সরকারী সম্পদ বিনষ্টের কাজে জড়িত। মৎস্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে তাড়াশ উপজেলা জুড়ে তালিকাভুক্ত ছোট-বড় ২ হাজার ৩শ’ …
Read More »তাড়াশের পাড়িলে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ
বিশেষ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের তাড়াশে প্রভাবশালীদের বিরুদ্ধে ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের লিখিত অভিযোগ পাওয়া গেছে। এদিকে অর্থ আত্মসাতকারীদের কাছ থেকে অর্থ আদায় ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য শতাধিক গ্রামবাসীর গণ স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম বরাবর দাখিল করা হয়েছে। জানা যায়, উপজেলার তালম ইউনিয়নের পাড়িল গ্রামে প্রায় ৩০ বছর পুর্বে পাড়িল জামে মসজিদটি প্রতিষ্ঠা …
Read More »তাড়াশ পৌর শহরের টিএন্ডটি – সোনালী ব্যাংক রাস্তায় জলাবদ্ধতায় ভোগান্তি
জাকির আকন : সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে থেকে টি,এন্ড ,টি মোড় পর্যন্ত রাস্তায় জলাবদ্ধতায় শতাধিক পরিবারের বাসিন্দারা চরম ভোগন্তিতে পানিবন্দী জীবন যাপন করছে। গত এক মাস যাবত এই জলাবদ্ধতা সৃষ্টি হলেও নিরসনের জন্য কোন উদ্যোগ নেওয়া হয়নি বলে বাসিন্দাদের অভিযোগ। সরজমিনে ও স্থানীয়দের অভিযোগে জানা যায়, তাড়াশ পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে থেকে টি,এন্ড, টি মোড় পর্যন্ত …
Read More »তাড়াশে আইন শৃংখলা সভা
লুৎফর রহমান ঃ সিরাজগঞ্জের তাড়াশে আইন শৃংখলা বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) দৃপুর ১২টায় তাড়াশ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাউল করিমের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো: মনিরুজ্জামান মনি।সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন খান, নারী ভাইস চেয়ারম্যান প্রভাষক …
Read More »প্রশাসন কর্তৃক তাড়াশে জলাবদ্ধতার স্থান পরিদর্শন
লুৎফর রহমান: তাড়াশে জলাবদ্ধতা নিরসনের জন্য গত বৃহঃস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদশর্নে যান উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জমান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্ননাহার লুনা. উপজেলা প্রকোশলী বাবুল মিয়া, সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, তাড়াশ মডেল প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ। উল্লেখ্য, অপরিকল্পিতভাবে যত্রতত্র অবৈধ …
Read More »নওগাঁ হাটে অবাধে কারেন্টজাল বিক্রি
শাহজাহান আলী ঃ তাড়াশের নওগাঁ হাটে নিষিদ্ধ কারেন্টজাল অবাধে বিক্রি হচ্ছে। সিরাজগঞ্জের তাড়াশের নওগাঁ হাটে বর্ষার পানি আসার পর থেকেই প্রকাশ্যে বিক্রি হলেও দেখার কেউ নেই। প্রশাসন দেখেও না দেখার ভান করে চলছে। বর্তমানে ক্রেতা বিক্রেতা উভয়েই নির্ভয়ে নিষিদ্ধ কারেন্টজাল ক্রয় বিক্রয় করছে। হাট কমিটির এক সদস্য বলেন,প্রতিহাটে প্রশাসনের বিভিন্ন দপ্তরে ম্যানেজ করেই এ সব চলছে। আমাদের কেউ কিছু করতে …
Read More »
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com