তাড়াশে নয়াদিগন্ত’র ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী

Spread the love

লুৎফর রহমান : দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ১৭তম বর্ষে পর্দাপন উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নয়াদিগন্ত’র তাড়াশ সংবাদদাতা লুৎফর রহমানের পরিচালনায় তাড়াশ মডেল প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের সভাপতি ও দৈনিক ইত্তেফাক’র উপজেলা সংবাদদাতা গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেক কাটার সময় উপস্থিত ছিলেন, তাড়াশ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: আইবুর রহমান রাজন, সাপ্তাহিক চলনবিল বার্তার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু,কৃষক বাচাঁ ও আন্দোলনের আহব্বায়ক মীর শহিদুল ইসলাম শহিদ, দৈনিক মানব জমিন চলনবিল প্রতিনিধি, এম এ মাজিদ, মডেল প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মো: শামীম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক হাদিউল হৃদয়,সিনিয়র সাংবাদি দৈনিক ইনকিলাবের তাড়াশ সংবাদদাতা রফিকুল ইসলাম, , দৈনিক খোলা কাগজের তাড়াশ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রনি,মডেল প্রেসক্লাবের কোষাধাক্ষ্য রোখসানা খাতুন,দৈনিক গণকন্ঠের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি রুম্মন উজ্জল, উপজেলা যুব মহিলালীগের যুগ্ন আহবায়ক শায়লা পারভীন ,শিল্পি খাতুন ,জিয়াসমিন আরা সাংবাদিক সাব্বির মির্জা, আরিফুল ইসলাম ,মনিরুল ইসলাম সাব্বির মির্জা প্রমূখ।

অপরদিকে নয়া দিগন্ত’র ১৭তম বর্ষে পর্দাপণ উপলক্ষে সকালে শুভেচ্ছা জানাতে আসেন, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক মর্জিনা ইসলাম, মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল,রেবেকা সুলতানা রুবি, তাড়াশ উপজেলা আওয়ামী ওলামালীগের আহবায়ক মাওলানা মো: সাইফুল ইসলাম।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD