তাড়াশ

তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

চলনবিল প্রতিনিধি: অপহরণ মামলায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ আকাশ (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার হেফাজত থেকে অপহৃত শিক্ষার্থী রাবেয়া খাতুন (১৯) কে উদ্ধার করা হয়। আজ বুধবার ভোরে ঢাকার মোহাম্মদপুর থানা পুলিশের একটি টিম তাড়াশ সদরের শামীমের নিজ বাড়িতে এ অভিযান চালায়। গ্রেপ্তারকৃত শামীম আহম্মেদ আকাশ তাড়াশ উপজেলা সদরের মৃত শামসুল হক ভুট্টুর ছেলে। …

Read More »

তাড়াশে শিবরাত্রি ব্রত পালিত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশের চৌপাকিয়া শিবস্থানে যথাযথ ভক্তিভরে শ্রী শ্রী শিবরাত্রি ব্রত পালিত হয়েছে। চৌপাকিয়া শ্রী শ্রী শিববিগ্রহ সেবক কমিটির পক্ষ থেকে গতকাল মঙ্গলবার চতুর্দশী তিথিতে এই ব্রত উদযাপিত হয়। মধ্যাহ্নে শ্রী শ্রী শিব পূজা সম্পন্ন করেন পুরোহিত শ্রী অনিল চন্দ্র চক্রবর্তী। সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি চলে সংকীর্তন। চৌপাকিয়া ও পাশর্^বর্তী কয়েকটি গ্রাম থেকে আগত কুলবধুরা শিব বিগ্রহের …

Read More »

পুতিন একটা খুনি

আবদুর রাজ্জাক রাজু পুতিন হল আস্ত শয়তান স্বৈর শাসক খুনি ইউক্রেনকে কব্জা করার ফাঁদ পেতেছে – শুনি । বড় দেশের শক্তি বেশী সেই বড়াইয়ে লড়ে নিরপরাধ ইউক্রেনে ঘৃন্য হামলা করে । রাশিয়া ও ইউক্রেনবাসী পরস্পরের আপন সেই কিয়েভে বোমায় মাবে নীরিহ লোকজন। বিশ্ব নেতা সবাই মিলে ক্রেমলিনকে থামাও পুতিনের ন্যায় বর্বরকে টেনে হিঁচড়ে নামাও। পুতিন একটা সা¤্রাজ্যবাদী ক্ষমতার লোভে অন্ধ …

Read More »

আদিবাসীদের জন্য বিশেষ চক্ষু শিবির

স্টাফ রিপোর্টারঃ রেসরকারী সংস্থা পরিবর্তনের উদ্যোগে সিরাজগঞ্জস্থ অধ্যাপক এম এ মতিন বিএনএসবি মেমোরিয়াল চক্ষু হাসপাতালের সহায়তায় আদিবাসীদের জন্য বিশেষ চক্ষু শিবির গত ১৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার তাড়াশের মাধাইনগর ইউনিয়নের মাধাইনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এ শিবিরে মাধাইনগর এলাকার মোট ১৩২ জন আদিবাসী বিনামূল্যে চোখের চিকিৎসা ও সেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ওষুধ নিয়েছেন ২৯ জন, চশমা পেয়েছেন ৪৫ জন এবং …

Read More »

বিজয় বাংলা ভাষা

ভাষা দিবসের কবিতা এম. রহমত উল্লাহ্ দেশকে নিয়ে বড় হবো দেশের ভাষা নিয়ে দেশ যে আমার আমি দেশের ভাবছি তা নির্ভয়ে। এই ভাবাটা আজকে সহজ কঠিন ছিল যে দিন জ্যান্ত মরা দিশে হারা আমরা ছিলাম সেদিন। সাহস করে সামনে গেল বিধলো বুকে গুলি শুন্য হলো মায়ের বুক জয় পতাকা তুলি। বাংলা মায়ের শ্যামল বুকে লাল পলাশের রং দাগ কেটেছে চিরতরে …

Read More »

একুশ আমাদের গর্ব তবুও আঁতুর ঘরেই অবহেলিত বাংলা ভাষা

সাব্বির আহম্মেদ একুশ আমাদের গর্ব।একুশ আমাদের অহংকার। একুশ বাঙ্গালীর জাতীয়তাবাদ উন্মেষের মূল হাতিয়ার। বাংলা মায়ের মধুর কন্ঠ। বাঙ্গালী জাতির অকৃতিম ভালবাসা। কিন্তু বাঙ্গালী জাতি হিসেবে আমাদের বাংলা ভাষা ব্যবহারে অনিহা, ইংরেজী ভাষার উপর গুরুত্ত্বের আধিক্য, অফিস আদালতে ও উচ্চ বিশেষায়িত শিক্ষায় ভাষা হিসেবে বাংলা ব্যবহারে কার্পন্য, সাইনবোর্ড, ব্যানার, ফেসটুনে বাংলার চেয়ে ইংরেজীর অধিক গুরত্ব মুলত বাংলা ভাষার প্রতি বাঙ্গালীদের আঁতুর …

Read More »

স্বাধীনতার ইতিহাস আর ভাষা আন্দোলনের ইতিহাস একই সূত্রে গাঁথা

সুজন কুমার মাল আজ ২১শে ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর আমরাই পৃথিবীর একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছি। তাই জাতি হিসেবে আমাদের ভাষার প্রতি অগাধ শ্রদ্ধা ভক্তি ভালোবাসার জন্য ইউনেস্কো ভাষা শহীদদের আত্মত্যাগের দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছিল সেই ১৯৯৯ সালের ১৭ নভেম্বরে। ২০০০ সাল থেকে প্রতি বছরই জাতিসংঘ সদস্যভুক্ত দেশগুলো ২১ শে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা …

Read More »

তাড়াশে ইউপি চেয়ারম্যান ময়নুল হককে গণসংর্বধনা

  ফারুক আহমেদ : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ২নং বারুহাস ইউনিয়ন পরিষদের নবনিবার্চিত চেয়ারম্যান ময়নুল হককে গণসংর্বধনা দিয়েছে উক্ত ইউনিয়নের রানিদিঘি গ্রামের সর্বস্তরের জনগণ। গত শুক্রবার সন্ধায় রানিদিঘি গ্রামে মোন্তাজ উদ্দিন সরকারের নেতৃত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় রানিদিঘি গ্রামে তার নিজ বাড়িতে গণসংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ওয়ার্ডের তৃণমূল আওয়ামীলীগ নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণ ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে মিছিলসহ মঞ্চ …

Read More »

তাড়াশে ১৩৫ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই

সাব্বির আহম্মেদ, তাড়াশ : ভাষা আন্দোলনের ৭০ বছর পরও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সরকারী বেসরকারী ১৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। ফলে এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্র্থীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারছেন না। সংশ্লিষ্ট সুত্র মতে, এ উপজেলার ৯০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২০টি মাদ্রাসা, ৫টি কারিগরি মাধ্যমিক বিদ্যালয় ও ২০টি মাধ্যমিক বিদ্যালয় শহীদ মিনার শুন্য। উপজেলা মাধ্যমিক অফিস সুত্রে …

Read More »

তাড়াশে একটি খবরেই ভাগ্য পরিবর্তন

গোলাম মোস্তফা : হৃদয় বিদারক এক ঘটনার সচিত্র প্রতিবেদন দৈনিক ইত্তেফাকের অনলাইন সংস্করণে প্রকাশের পর ভাগ্য বদলে গেছে রুহুল আমিন ও রেহেনা দম্পতির। রুহুল আমিনের বাড়ি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের দিঘরিয়া গ্রামের সরদার পাড়াতে। সেখানে নিদারুণ দরিদ্রতার নিষ্ঠুর কষাঘাতে ঘর তুলতে না পেরে মাটি খুঁড়ে গর্ত করে সেই গর্তের মধ্যে ঘর বানিয়ে দেড় যুগেরও অধিক সময় ধরে বহু …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD