তাড়াশে ড্রাম ট্রাকের চাপায় কিশোর নিহত; জনতার হাতে চালক আটক
শামিউল হক শামীম, তাড়াশ (সিরাজগঞ্জ) :
সিরাজগঞ্জের তাড়াশে ড্রাম ট্রাকের চাপায় কিশোর রাহাত (১৮) নিহত হয়েছে। শুক্রবার রাত ৯টায় তাড়াশ পৗর সদরের ওয়াবদা বাধে এ দূর্ঘটনা ঘটে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত কিশোর রাহাত ভাদাস গ্রামের হাফিজুর রহমানের ছেলে।প্রত্যাক্ষদর্শীরা জানান, রাত নয়টার দিকে রাহাত স্থানীয়ভাবে আয়োজিত একটি ধর্মসভায় যোগ দেবার জন্য নিজবাড়ী থেকে ওয়াবদা বাধের দিকে রওনা হয়।

অনুমোদনবিহীন পুকুর কাটার মাটি নিয়ে ড্রাম ট্রাকটি তাড়াশ থেকে মাটি বোঝাই করে দ্রুত গতিতে পাড় হচ্ছিলো। ড্রাম ট্রাকটি ওয়াবদা বাধে পৌছুলে নিয়ন্ত্রন হারিয়ে কিশোরটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই কিশোর নিহত হয়। বিক্ষুব্ধ স্থানীয় জনতা ড্রাম ট্রাকের চালকে আটক সহ গাড়িটি জব্দ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ড্রাইভার রাকিব হাসান (২৪) আটক করে ড্রাম ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com