গুরুদাসপুর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর পৌর সদরসহ চাঁচকৈড় ভরা হাটের মধ্যে শনিবার বিকেল থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত হাতি দিয়ে চাঁদাবাজি করতে দেখা গেছে। এসময় আতঙ্কিত হাট ব্যবসায়ীরা চাঁদা দিতে বাধ্য হয়। মাঝে মধ্যেই এলাকায় এভাবে হঠাৎ হাতির আবির্ভাব ঘটে। হাতির মাহুত ক্ষুধার্ত এ প্রাণিটির খাবারের কেনার জন্য হাতি দিয়েই মানুষের কাছে সহযোগিতা চান। কিন্তু স্থানীয় লোকজন এটাকে হাতি দিয়ে চাঁদাবাজি …
Read More »গুরুদাসপুর
গুরুদাসপুরে রসুন চাষে ঝুঁকছে কৃষকরা
গুরুদাসপুর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে পরপর দু’বার বন্যা হওয়ায় এলাকার কৃষকদের আমন ধান চাষে বিপর্যয় ঘটেছে। গাছ বাঁচলেও শীষ বাঁচেনি ধানের। প্রথমবার বন্যার পর কিছুটা আশাবাদী হয়ে আমন চাষের প্রস্তুতির মুহুর্তে আবারো বন্যায় তছনছ হয়ে যায় কৃষকদের স্বপ্ন। চোখে পড়ছে না আমন ধান কাটা ও মাড়াইয়ের ব্যস্ততা। তাই বাধ্য হয়ে কৃষকরা ঝুঁকছেন রবিশস্য আবাদে। এরমধ্যে অধিকাংশ জমিতেই রসুনের বীজ বপন …
Read More »নৌকায় দড়ি টানাটানির দিন শেষ
গুরুদাসপুর প্রতিনিধি : গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট-মোল্লাবাজার খেয়াঘাটের নন্দকুজা নদীতে ব্রিজ না থাকায় মানুষ পারাপার হচ্ছিল নৌকায়। সেই নৌকায় মাঝি ছিল না। দড়ি টেনে টেনে কষ্ট সয়ে নদী পারাপার হতে এলাকার মানুষের ভোগান্তির শেষ ছিল না। এলাকাবাসীর বহুদিনের দাবি অবশেষে পুরণ করলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস। মঙ্গলবার দুপুরে তিনি ওই নদীর ওপরে পিএসসি গার্ডার ব্রিজ নির্মান কাজের উদ্বোধন …
Read More »গুরুদাসপুরে কর্মজীবি মায়েদের নিয়ে হেল্থ ক্যাম্প
গুরুদাসপুর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে ২০১৯-২০ অর্থবছরের কর্মজীবি দুগ্ধদায়ী ও গর্ভবতী মায়েদের নিয়ে হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে হেল্থ ক্যাম্প বিষয়ক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুস এমপি মা ও সন্তান যেন অভুক্ত না থাকে সেজন্য উপজেলা …
Read More »জেল হত্যা দিবস জাতিকে নেতৃত্ব শূন্য করার জন্য ঘৃন্য হত্যা কান্ড
এ্যাড. মোঃ আব্দুল ওহাব (বীর মুক্তিযোদ্ধা) আমাদের জাতীয় মুক্তি সংগ্রামে নেতৃত্বদানকারী জাতীর জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মুজিব নগর সরকারের জাতীয় বীরদের কথা বলছি। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে কে জাতীয় নেতা অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহম্মেদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন তাঁদের কথা লিখছি। ১৯৭৫সালের ৩রা নভেম¦র জেল হত্যা দিবস। বছর …
Read More »আরশে লেখা যাঁর নাম
–আলহাজ এ্যাড.মোঃ আব্দুল ওহাব (বীরমুক্তিযোদ্ধা) আদম (আঃ) দেখেছেন জান্নাতে তোমার নাম ইসা (আঃ) সাক্ষ্য দিয়েছেন সত্যবাদী রাসুল আসবে ধরনীতে আহম্মদ তুমি আসবে আসমান জমিনে কত আয়োজন অবশেষে ৫৭০ সনে মা আমেনার ঘরে এলে পূর্ণিমান চাঁদের মত তুমি উজ্জল। তোমার নূরে কাবা-পারস্যের প্রাসাদ ঝলমল করে তুমি হেরা গুহার মহান সাধক তুমি ইসলামের কান্ডারী, মদিনার তাজ, তোমার নাম আরশে উচ্চ মর্যাদায় সংরক্ষিত। …
Read More »গুরুদাসপুরে করোনা রোধে যুদ্ধ ঘোষণা
গুরুদাসপুর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে বিশ^ব্যাধি করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমন রোধে যুদ্ধ ঘোষণা করেছেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কেন্দ্রস্থল চাঁচকৈড় স্মৃতিগেট চৌরাস্তায় এক পথসভায় সচেতনতামুলক প্রচার অভিযানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি। মাক্স ছাড়া কোনো ক্রেতার কাছে পণ্য বিক্রি না করার জন্যও দোকানদারদের প্রতি আহ্বান জানান। মাক্স ছাড়া কোনো কার্যক্রম …
Read More »ঋণগ্রস্থ গৃহবধূর লাশ সৎকার করতে দেয়নি
গুরুদাসপুর প্রতিনিধি: ঋণে জর্জরিত নাটোরের গুরুদাসপুর পৌরসদরের খলিফাপাড়া মহল্লার বলাই চন্দ্র সুত্রধরের স্ত্রী গৃহবধূ জয়ন্তী রানী (৫০)। জয়ন্তীর শেষ সম্বল চারশতক ভিটেমাটি। বছর খানেক আগে দশ লাখ টাকায় বিক্রি করেও মহাজনদের ঋণ শোধ হয়নি। ঢাকায় পালিয়েও বাঁচতে পারেনি জয়ন্তী রানী। অবশেষে রবিবার (৮ নভেম্বর) নিজবাড়িতে মারা যান তিনি। জানা যায়, আয় রোজগার না থাকায় জয়ন্তী রানী দুই ছেলে অমিত ও …
Read More »পুকুরের লিজ বাতিল করে সড়ক রক্ষার দাবি
গুরুদাসপুর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের খাঁকড়াদহ মোল্লাপাড়া এলাকায় খাস খতিয়ানভুক্ত একটি সরকারি পুকুরের কারণে দুই পাড়ের পাকা সড়ক ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল ১০টায় ওই সরকারি পুকুর সংলগ্ন ভাঙা সড়কে পুকুরের লিজ বাতিল ও সড়ক রক্ষার দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। এসময় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম বকুল, সহকারি শিক্ষক মাসুদুর রহমান, আলহাজ¦ আজহারুল ইসলাম, …
Read More »এরা মানুষ মারার কসাই !
গুরুদাসপুর প্রতিনিধি :নাটোরের গুরুদাসপুরে তিনদিন পূর্বে বাচ্চা দেওয়া অসুস্থ গাভী জবাই করে বিক্রি করার অপরাধে গাভীটির মালিক কসাই ও কুপরামর্শদাতা পল্লী চিকিৎসককে পৃথকভাবে জরিমানা করা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুদপুর গ্রামের ওই গরুর মালিক আয়নাল হককে ১০ হাজার টাকা, কসাই মকুল হোসেনকে ৫ হাজার ও কুপরামর্শদাতা পল্লী চিকিৎসক রেজাউল করিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। …
Read More »
চলনবিল বার্তা chalonbeelbarta.com