ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় ৪৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। আবার সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে ৪০টি।এসব বিদ্যালয়ের শিক্ষকদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন,পাঠদান ও দাপ্তরিক কাজও করতে হয়।ফলে পাঠদান কার্যক্রম চরম বিঘ্ন ঘটছে।এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে ক্ষুদে শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক পদে পদোন্নতি,অবসর ও মৃত্যুজনিত কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,উপজেলার একটি পৌরসভা ও ৬ টি ইউনিয়নে ৯৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৪৬ টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। আর সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ৪০ টি। জানা গেছে, এসকল বিদ্যালয়ে সহকারী শিক্ষক না থাকলে প্রধান শিক্ষককে দাপ্তরিক কাজের পাশাপাশি অনেকগুলো ক্লাস নিতে হয়। আবার প্রধান শিক্ষক না থাকলে সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন ও দাপ্তরিক কাজ করতে হয়। এতে করে ঠিকমতো ক্লাস নেওয়া সম্ভব হয়ে ওঠে না। সবমিলিয়ে শিক্ষক সংকটের কারণে পাঠদান ব্যহত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার ক্ষুদে শিক্ষার্থীরা। উপজেলার চাচকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রুহুল আমিন বলেন, বিদ্যালয়টিতে বর্তমানে মাত্র দু’জন শিক্ষক রয়েছেন তারা ।এর আগে একজন শিক্ষক ডেপুটেশনে ছিলেন,মেয়াদ শেষ হওয়ায় চলে গেছেন।বর্তমানে দু’জন মিলে শিক্ষার্থীদের পাঠদান ও দাপ্তরিক কাজ করা খুব কষ্টসাধ্য হয়ে পড়েছে। কাজিটোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.হাসিনুজ্জামান বলেন,সেখানে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের দু’টি পদ শূন্য রয়েছে । শিক্ষক সংকটের কারণে স্কুল চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান সবুজ বলেন, দীর্ঘদিন ধরে একজন সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। দাপ্তরিক কাজের পাশাপাশি তাকেও পুরোদমে ক্লাস নিতে হয়। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.সেকেন্দার আলী মানবজমিনকে বলেন,প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য সহকারী শিক্ষকদের প্রস্তাব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে।আর শূন্য পদে নতুন নিয়োগ হলে সহকারী শিক্ষকের সংকটও কেটে যাবে।
Read More »শিক্ষাঙ্গন
সলঙ্গায় ধান কাটা শ্রমিকদের শরবত পানি বিতরণ
জি,এম স্বপ্না : একের পর এক জারি হচ্ছে হোয়াট আ্যালার্ট।প্রচন্ড খরা,তীব্র গরম আর তাপ প্রবাহ থেকে কিছুটা পিপাসায় স্বস্থি দিতে মাঠে ধান কাটা শ্রমিকদের পাশে ঠান্ডা শরবত নিয়ে হাজির সিরাজগঞ্জের “প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপের সদস্যরা।গতকাল দুপুর ২ টায় সলঙ্গার দশানী পাড়া, গোজা এলাকার মাঠে গিয়ে ধানকাটা শ্রমিকদের সুপেয় পানি ও ঠান্ডা শরবত পান করানোর কাজে সলঙ্গার গল্প গ্রুপের এডমিন …
Read More »সাপ্তাহিক চলনবিল বার্তা, সংখ্যা ২৭ বুধবার ১ মে ২০২৪ ১৮ বৈশাখ ১৪৩১ ২১ শাওয়াল ১৪৪৫ হিঃ
কোটেশনঃ “বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনদিন ঝগড়া হয় না, কোনদিন মনোমালিন্য হয় না”। – প্রতিভা বসু নওগাঁ মুক্তিযুদ্ধের গল্প শুনি (গুরুদাসপুরের রবিউল ইসলামের মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথার গল্প কথা) মোঃ আবুল কালাম আজাদ ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে যখন মহান মুক্তিযুদ্ধে যান তখন রবিউল ইসলামের বয়স ১৬ বছর। বড়াইগ্রাম পাইলট হাইস্কুলের এসএসসি পরিক্ষার্থী রবিউল। এই প্রতিবেদক তাঁর কাছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ইতিহাস …
Read More »সাপ্তাহিক চলনবিল বার্তা, সংখ্যা ২৭, ২০২৪
সাপ্তাহিক চলনবিল বার্তা, সংখ্যা ২৭, ২০২৪
সলঙ্গায় সুপেয় পানি ও শরবত বিতরণ
জি,এম স্বপ্না :তীব্র তাপদাহে ক্লান্ত পথচারী,ভ্যান চালক,যাত্রী ও শ্রমিকদের মাঝে সুপেয় পানি ও শরবত বিতরণ করা হয়।মানব সেবা মুলক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপের উদ্যোগে গতকাল দুপুর ২ টায় পিপাসার্তদের মাঝে পানি ও শরবত বিতরণ করা হয়।”প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপের চীপ এডমিন শাহ আলমের নেতৃত্বে সংগঠনের উপদেষ্টা,মডারেটর ও এক ঝাঁক তরুণদের নিয়ে সলঙ্গা বাজার স্লুইচ গেট রিক্সা স্ট্যান্ড,নতুন …
Read More »চলনবিল বার্তা, সংখ্যা ২৬ সোমবার ২২ এপ্রিল ২০২৪ ০৯ বৈশাখ ১৪৩১ ১২ শাওয়াল ১৪৪৫ হিঃ
‘এমপি-মন্ত্রীর স্বজনদের সরে দাঁড়ানোর নির্দেশ’ – ওবায়দুল কাদের ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন থেকে এমপি মন্ত্রীদের আত্মীয়-স্বজনদের সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। গত শনিবার দুপুরে দলীয় সভাপতির ধানমন্ডির কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আগামীতে এ বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ধারাবাহিক ক্ষমতার কারণে দেশের উন্নয়নের ধারা …
Read More »
চলনবিল বার্তা chalonbeelbarta.com