লাইফস্টাইল

তাড়াশে জামায়াতের ঈদ পুনর্মিলণী

শাহজাহান ,তাড়াশ, সিরাজগঞ্জ থেকে ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. আঃ সামাদ বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামি এদেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাস্ট্র প্রতিষ্ঠা করতে চায়, পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, সবচেয়ে সুখী, সমৃদ্ধি ও ইনসাফ পুর্ন রাষ্ট্র গঠন করেছিলেন আমাদের নবী ( সঃ) এবং মদিনার সনদ ছিল পৃথিবীর সবচেয়ে মানুষের মৌলিক অধিকার সম্বলিত সংবিধান। তিনি বলেন,বাংলাদেশের মানুষ …

Read More »

সলঙ্গাতে ঈদুল ফিতরের সালাত অনুষ্ঠিত 

   ফারুক আহমেদঃ যথাযোগ্য ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সলঙ্গাতে একই গ্রামে তিনটি পৃথক পৃথক  পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল ৯ টা ১৫ মিনিটে আমশড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। উক্ত জামাতে ইমামতি করেন রাজশাহী কাওমিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহফুজুর রহমান  উক্ত  ঈদগাহ ময়দানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের …

Read More »

সলঙ্গায় বিশিষ্ট ব্যক্তিবর্গের ঈদ পুণর্মিলনী ও মতবিনিময়

জি,এম স্বপ্না : ইতিহাসের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের ঐতিহাসিক সলঙ্গার উন্নয়নকল্পে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ এপ্রিল)সকাল ১০ টায় মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ পাঠাগার হল রুমে সলঙ্গা সোসাইটির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কোরআন তেলোয়াত ও গীতা পাঠের পর উপস্থিতিদের পরিচয় পর্ব শুরু হয়। অনুষ্ঠানের সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন,সাবেক বিভাগীয় প্রানি সম্পদ কর্মকর্তা ডা: …

Read More »

তাড়াশ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ প্রেসক্লাবে কর্মরত সংবাদকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন রোটারী ক্লাব অব সিরাজগঞ্জের সাবেক প্রেসিডেন্ট ও বিশিষ্ট ডেন্টাল সার্জন ডা. এম হাকিম বাবু। সোমবার সন্ধায় তাড়াশ প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদের সভাপতিত্বে ওই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজু, সহ- সভাপতি রফিকুল ইসলাম, …

Read More »

বিনোদন প্রেমীদের পদভারে মুখরিত হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক

জি,এম স্বপ্না,সলঙ্গা :  রাজধানী হতে দেশের উত্তর ও দক্ষিনাঞ্চলের মানুষদের যাতায়াতের অন্যতম পথ হলো হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক। চলনবিলের উপর দিয়ে রাস্তাটি বয়ে যাওয়ায় শষ্য ভান্ডার খ্যাত চলনবিল মহাসড়কও বলা হয়ে থাকে।হাটিকুমরুল রোড গোলচত্বর হতে তাড়াশের শেষ সীমা পর্যন্ত মহাসড়টিতে ১০ টি ব্রীজ/সেতু আছে।ঈদে বিনোদন প্রেমীদের ঘোরাঘুরির জন্য চলনবিলের ৯/১০ নং ব্রিজসহ মহাসড়কের বেশ কয়েকটি বিনোদন স্পটে পরিণত হয়েছে। এবারে পবিত্র ঈদুল …

Read More »

হত দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী  বিতরণ :

শাহ আলম, সিরাজগঞ্জ : ভালোর সাথে আলোর পথে  -আমরা আছি গরিব, অসহায়, হত -দরিদ্র,  মানুষের পাশে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে  তাড়াশ উপজেলার ৮ নং দেশী গ্রাম ইউপির  দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় পড়ুয়া কর্মজীবী ও ছাত্রদের  সমন্বয়ে গঠিত  মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “”দেশী গ্রাম ইউনিয়ন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন  সংগঠন (DUSWO). এই সংগঠনটি  অত্র ইউনিয়নের অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রতিকূল পরিবেশে, প্রাকৃতিক দুর্যোগ, …

Read More »

শেখ নূর মোহাম্মদ স্মৃতি পাঠাগারের আয়োজনে আলোচনা সভা , দু’ আ ও ইফতার মাহফিল

  মুফতি খোন্দকার আমিনুল ইসলাম আবদুল্লাহ । সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :  অদ্য ২৮-০৩-২০২৫ ইং তারিখে শেখ নূর মোহাম্মদ স্মৃতি পাঠাগারের আয়োজনে আলোচনা সভা , দু’ আ ও ইফতার মাহফিল এর আয়োজন করা করা হয়। উক্ত পাঠাগারের উপদেষ্টা মুফতি খোন্দকার আমিনুল ইসলাম আবদুল্লাহ চলনবিল বার্তা কে বলেন অত্র পাঠাগারের সভাপতি কাজী মুহাম্মদ আলমগীর হোসাইন এর সভাপতিত্বে সিরাজগঞ্জ এর দাদপুর, জি, আর ডিগ্রী …

Read More »

সিংড়ায় বিএনপি নেতা মিজানের ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ 

মোঃএমরান আলী রানা : নাটোরের সিংড়ায় ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন বিএনপি নেতা মিজানুর রহমান মিজান।তিনি সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়ন পরিষদের ২০১৬ সালের নির্বাচনে ধানের শীষের চেয়ারম্যান প্রার্থী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক আহ্বায়ক।শনিবার (২৯ মার্চ) বেলা ১১টায় শেরকোল শাহী বাজারে তিনি প্রায় চার’শ পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। এসময় …

Read More »

তাড়া‌শে ব্যক্তিগত তহবিল থেকে  দুঃস্থ অসহায় তিনশ পরিবারকে দিলেন ঈদ সামগ্রী

আশরাফুল ইসলাম আসিফ  সিরাজগঞ্জের তাড়া‌শে দরিদ্র, দুঃস্থ ও অসহায় ৩১২টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।শুক্রবার (২৮ মার্চ) সকালে উপজেলার তালম ইউনিয়‌নের লাউতা গ্রা‌মে ব্যক্তিগত তহবিল থেকে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে লাচ্ছা‌সেমাই, চি‌নি বিতরণ করেন ইসহাক আলী।ইসহাক আলী তালম ইউনিয়ন বিএনপির সা‌বেক আহবায়ক ও তালম ইউনিয়ন প‌রিষ‌দের ৫ নং ওয়ার্ডের সা‌বেক ইউপি সদস‌্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত …

Read More »

অসহায়দের পাশে “প্রিয় সলঙ্গার গল্প”

জি,এম স্বপ্না : মানব সেবামুলক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প” গ্রুপের পক্ষ হতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত,অসহায়,গরীব ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আর্ত মানবতার সেবায় নিয়োজিত একটি সামাজিক ও মানবিক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প” প্রতি বছরের ন্যায় এবারেও প্রায় একশ’ হতদরিদ্র,অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন।ঈদ  সামগ্রী পেয়ে খুশি তারা।ঈদ সামগ্রীর মধ্যে ছিল পেঁয়াজ,আলু,লবণ,পোলার …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD