চলনবিল

তাড়াশ উপজেলার ইতিহাসে প্রথম নারী ইউএনও-চলনবিল বার্তার অভিনন্দন

মামুন হুসাইন : তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ইফ্ফাত জাহান গত ৫ই নভেম্বর সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। গত শুক্রবার সকালে জেএসসি ও জেডিসি পরীক্ষার দায়িত্ব পালনের জন্য উপজেলা পরিষদের নিজ কার্যালয়ে নবাগত ইউএনও হিসেবে অফিস করেছেন। তবে সপ্তাহের প্রথম অফিস করেছেন গত রোববার এবং একই দিন তিনি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের অফিসে মিটিংএ যোগ দেন বলে জানা যায়। ইফ্ফাত …

Read More »

তাড়াশে জামায়াত বিএনপির ৩৪ জন নেতা-কর্মীর নামে পুলিশের মামলা

শাহজাহান আলী : তাড়াশে জামায়াত বিএনপির ৩৪জন নেতা- কর্মীর নামে পুলিশের মামলা দায়ের করা হয়েছে। মামলার পর জামায়াত বিএনপির” নেতাকর্মীদের গ্রেফতার করতে বাড়ি বাড়ি পুলিশী অভিযান চালিয়ে ভাংচুর করছে। পুলিশের তল্লাশির মুখে গ্রেফতারের ভয়ে বিএনপির নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন। সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা ছাত্র দলের সভাপতিসহ ২জনকে ইতোমধ্যে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা পুলিশ সুত্রে জানা গেছে, এস আই মাজিদুর রহমান বাদী …

Read More »

সিরাজগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন ফরম তুললেন ১৬ জন

স্টাফ রিপোর্টার: উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের একটিতেই সর্বোচ্চ সংখ্যক ১৬ জন প্রার্থী একই আসনে আওয়ামীলীগের মনোনয়ন কিনেছেন। মনোনয়ন কেনার এমন হিড়িক পড়ার দৃশ্য সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ-সলঙ্গা) আসনের। বর্তমান সংসদ সদস্যের সাথে স্থানীয় নেতাদের দলীয় কোন্দল থাকায় এ আসনে প্রার্থীর সংখ্যা অন্যান্য আসনের চেয়ে কয়েক গুণ বেশী। নির্বাচনকে ঘিরে হাতে গোনা কয়েকজনকে সরকারের উন্নয়ন চিত্র তৃণমূলে তুলে ধরে গণসংযোগ …

Read More »

স্মার্ট কার্ড পাচ্ছে না তাড়াশবাসী !

হাদিউল হৃদয়: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা গত ৮ নভেম্বর বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর (রবিবার) একাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দেশের অন্যান্য এলাকার মত নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় ইতোমধ্যে স্মার্ট কার্ড বিতরণ হলেও তাড়াশ উপজেলায় নির্বাচনের আগে স্মার্ট কার্ড পাচ্ছেন না নতুন ভোটাররা। …

Read More »

রাবেয়া-রোকাইয়ার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

চাটমোহর প্রতিনিধি: চাটমোহরের জোড়ার মাথার শিশু রাবেয়া ও রোকাইয়াকে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ‘শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প¬াস্টিক সার্জারি ইনস্টিটিউট’র উদ্বোধন করতে এসে বহির্বিভাগে চিকিৎসাধীন জোড়া মাথার শিশু দু’টিকে দেখেন প্রধানমন্ত্রী বলে শিশুর পরিবার সূত্রে জানা গেছে। মাথা জোড়া লাগানো অবস্থায় জন্ম নেওয়া রাবেয়া ও রোকাইয়াকে নিয়ে চাটমোহরসহ …

Read More »

তাড়াশ উপজেলা প্রশাসনের ঢেউটিন ও চেক বিতরণ

স্টাফ রিপোর্টার : চলনবিলের তাড়াশে আগুনে পোড়া ৭টি পরিবারে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। গত বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের অর্থায়নে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার এস এম ফেরদৌস ইসলাম ৭টি পরিবারের মাঝে ২বান করে ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক বিতরণ করেন। পরিবারগুলো হলো – সগুনা ইউনিয়নের বিন্নাবাড়ী গ্রামের তছির উদ্দিন,হাবিল উদ্দিন,আলমাহমুদ,জান মাহমুদ,কফিল উদ্দিন,তাড়াশ সদর ইউনিয়নের …

Read More »

তাড়াশে জোরপূর্বক মাছ ধরে বিক্রি

স্টাফ রিপোর্টার : তাড়াশ উপজেলার নিমগাছী সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের ৪টি পুকুরে শতাধিক সুফলভোগীর চাষ করা প্রায় ১০ লাখ টাকা মূল্যের মাছ কয়েকজন প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক ধরে বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামের মংলা গাড়ি, হাইজা গাড়ি, রায়ের পুকুর ও বড় পুকুর নামে ওই ৪টি পুকুরে নিমগাছী সমাজ ভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের …

Read More »

এ কোন্ পশু !

স্টাফ রিপোর্টার : তাড়াশে আইনজীবী একমাত্র ছেলের হাতে ৭৬ বছর বয়সী বাবা খুন হয়েছেন। নিহতের লাশ শুক্রবার দুপুরে থানা পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে ময়না তদন্ত করে। স্থানীয় সূত্র জানিয়েছেন, উপজেলার সগুনা ইউনিয়নের দিঘী গ্রামের আলহাজ¦ ওসমান আলীর আইনজীবী ছেলে ফারুক আহমেদের (২৮) সাথে বৃহস্পতিবার সন্ধ্যায় স্বার্থ সংশ্লিষ্ট পারিবারিক কলহের জের ধরে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেলে ফারুখ ইট …

Read More »

সমাজ সচেতনা কাজে সিংড়া থানার ওসি

সিংড়া প্রতিনিধি : ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধের সচেতনতায় রাস্তায় নেমেছেন নাটোরের সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা ওসি মনিরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে সিংড়া পৌর শহরের থানার মোড়, উপজেলা চত্বর, মাদরাসা মোড়, বালুয়া বাসুয়া চলনবিল গেট এলাকায় তাকে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের এ বিষয়ে কথা বলতে দেখা যায়। এ সময় তিনি শিক্ষার্থীদের মাঝে জরুরী প্রয়োজনে প্রশাসনের সহযোগিতার জন্য ন্যাশনাল হেল্প ডেস্ক ৯৯৯ …

Read More »

তালুকদার আবারও ফিরে পেতে চান তার প্রিয় আসনটি

সোহেল রানা সোহাগঃ এক সময়ের বিএনপির দুর্গ হিসেবে পরিচিত সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনটি আবারও ফিরে পেতে চান বিএনপির আব্দুল মান্নান তালুকদার। এ লক্ষে তৎপরতাও শুরু করেছেন তিনি । জানা গেছে, ১৯৯৬ সালে আওয়ামী লীগ নির্বাচনে জিতে সরকার গঠন করলেও তৎাকালীন সময়ে সিরাজগঞ্জ জেলার ৭টি সংসদীয় আসনের মধ্যে একমাত্র এ আসনটিতে বিএনপি জয়ী হয়েছিল। গত নির্বাচনে আওয়ামীলীগ তাদের হারানো আসনটি দীর্ঘদিন পর …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD