আব্দুল কুদ্দুস তালুকদার – গত শুক্রবার সকাল ১০ টায় রায়গঞ্জ উপজেলার নিমগাছি শহরলাল মাহাতো টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ এমপিও ভুক্তির জন্য প্রয়োজনীয় অডিট সম্পন্ন হয়। এতে অডিটর হিসাবে কলেজটি পরিদর্শন করেন কারিগরি শিক্ষা বোর্ডের উপ পরিদর্শক আব্দুল হান্নান, সিরাজগঞ্জ সরকারী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আবজাল হোসেন। স্কুল এ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি কৃষ্ণ চন্দ্র মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উপলক্ষ্যে আয়োজিত সভায় …
Read More »চলনবিল
উল্লাপাড়ায় গনধর্ষণ মামলায় ৩ আসামী গ্রেফতার
ডাঃআমজাদ হোসেন , উল্লাপাড়া প্রতিনিধিঃউল্লাপাড়ার চাঞ্চল্যকর গৃহবধু গণধর্ষণ মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ।গ্রেফতার কৃতরা হলো- আব্দুল হাই (৫২),আরিফ সরকার (৩১) ও ফরিদুল ইসলাম (২২)গত বুধবার রাতে গোপন সাংবাদের ভিত্তিতে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীকপ কুমার দাস (পিপিএম) একদল পুলিশ সদস্য নিয়ে রাজশাহী চারঘাট থানার নন্দনগাছী বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আব্দুল হাইকে এবং গত …
Read More »স্ত্রীর রহস্যজনক মৃত্যুঃ পরিবারের দাবী পরিকল্পিত হত্যা
লুৎফর রহমান: সিরাজগঞ্জের তাড়াশে এক প্রবাসীর তালাকপ্রাপ্ত স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে তাড়াশ পৌর এলাকার জাহাঙ্গীরগাতী গ্রামে প্রবাস ফেরত স্বামীর বাড়িতে এ মৃত্যুর ঘটনা ঘটে। রোজিনা খাতুন নাজিম উদ্দিনের তালাকপ্রাপ্ত স্ত্রী ও তাড়াশ দক্ষিনপাড়ার মৃত মোসলেম উদ্দিনের মেয়ে। তাড়াশ থানা পুলিশ সকালে গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠিয়েছে।বিষয়টি …
Read More »সম্পাদক জিল্লুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
প্রতিবেদক কুষ্টিয়া থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রয়াত সাংবাদিক ফেরদৌস রিয়াজ জিল্লুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের ৪ সেপ্টেম্বর দিবাগত রাত ২ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। সাংবাদিক ফেরদৌস রিয়াজ জিল্লু তার জীবদ্দশায় সুস্থ ধারার সাংবাদিকতার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। অসহায়, নিরীহ, সুবিধাবঞ্চিত মানুষের জন্য তার যে ত্যাগ এবং তিতিক্ষা তা …
Read More »তাড়াশে পানিতে ডুবে শিশুর মৃত্যু
তাড়াশ(সিরাজগঞ্জ)সংবাদদাতা সিরাজগঞ্জের তাড়াশে পানিতে ডুবে আড়াই বছর বয়স বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের ঘরগ্রাম পুর্বপাড়া সাত্তারের ছেলে সোহাগ হোসেন । এলাকাবাসী সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শিশু সোহাগ বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় তার মা কাজে ব্যাস্ত ছিলেন। চারিদিকে বর্ষার পানি থাকায় উঠানের কাছেই সবার অগোচরে ডুবে যায়। একর্পযায়ে বড়মেয়ে এসে শিশু সোহাগের খোঁজাখুঁজি করে। …
Read More »সলঙ্গায় মাদক ব্যবসায়ী আটক
প্রেস বিজ্ঞপ্তি র্যাবপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।এর ধারাবাহিকতায় ৩০/০৮/২০২১ তারিখ বিকেল ০৪.০৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে …
Read More »উল্লাপাড়ায় মাদক ব্যবসায়ী আটক
ডাঃ আমজাদ হোসেন ,উল্লাপাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় ফেন্সিডিলসহ এক র্শীষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১২ এর সদস্যরা।সোমবার (৩০ আগষ্ট) বিকেল ৪ ঘটিকার সময় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন কুমারগাতী মেসার্স সমবায় ট্রাক-ট্যাংকলরী ফিলিং ষ্টেশনের …
Read More »উল্লাপাড়ায় করোনার সঙ্গে ডেঙ্গু
ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনার পাশাপাশি ডেঙ্গু রোগের প্রকোপও দেখা দিয়েছে। করোনা রোগীর পাশাপাশি শনাক্ত হচ্ছে ডেঙ্গু রোগীও। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এ উপজেলায় ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন পূর্নিমাগাতী ইউনিয়নের ঘিয়ালা গ্রামের বাসিন্দা। ঢাকা থেকে গ্রামে আসার পরে তাঁর শরীরে জ্বর দেখা দেয়। সোমবার (৩০ আগস্ট) স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর ডেঙ্গু …
Read More »রায়গঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী
স.ম আব্দুস ছাত্তার রায়গঞ্জ, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালীত হয়েছে। গতকাল বুধবার ৯ টায় ধানগড়া কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ পেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতে পুষ্পুমাল্য অপর্ন করা হয়। বিএনপি’র আহবায়ক ব্যারেষ্টার আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, দোয়া মাহফিল ও মোনাযাত। যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য …
Read More »তাড়াশে লেবুর কেজি ১০ টাকা
সাব্বির আহম্মেদ,তাড়াশ : হালি নয় কেজি দরে বিক্রি হচ্ছে লেবু। তাও প্রতি কেজি ১০ টাকা। গত ৩ থেকে ৪ বছরে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় লেবু চাষ সম্প্রসারিত হয়েছে। বিশেষ করে সিডলেস লেবু চাষ এলাকায় সারা ফেলেছে।মুলতঃ সম্প্রতিক সময়ে ভাল দাম পাওয়ার আশায় পতিত জমিতে লেবু চাষ বাড়িয়ে দিয়েছেন তাড়াশের কৃষক। তারা লেবু চাষ করে বাম্পার ফলনেও পাচ্ছেন। কিন্তু লেবু চাষী পাচ্ছেন …
Read More »
চলনবিল বার্তা chalonbeelbarta.com