চলনবিল
সাপ্তাহিক চলনবিল বার্তা, সংখ্যা ১২, ২০২৩
সাপ্তাহিক চলনবিল বার্তা, সংখ্যা ১২, ২০২৩
আহ্বান
আহ্বান বীরমুক্তিযোদ্ধা সৈয়দ শুকুর মাহমুদ প্রিয় দেশবাসীর নিকট উদাত্ত আহ্বান, বাংলাদেশ-বাঙালী জাতি মানব সমাজে পরিচিতি লাভের পর হতে হাজার হাজার বছর পরাধীন ছিল। পরদেশী শাসকদের শাসন-শোষন আর নির্যাতনে দিশেহারা, অনেক সংগ্রাম বহু আন্দোলনের পর অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা লাখো জীবন, হাজার ইজ্জত দিতে হয়েছে স্বাধীনতা অর্জন করতে। সেই স্বাধীনতা ভূলন্ঠিত হোক স্বাধীনতাকামীদের এমন কাম্য নয়। স্বাধীন দেশে মুক্ত সংবিধান আছে …
Read More »সড়ক দুর্ঘটনায় গুরুদাসপুরের একই পরিবারের পাঁচজন নিহত
গুরুদাসপুর(নাটোর) প্রতিনিধি: রাজশাহীতে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাটোরের গুরুদাসপুর এলাকার একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছে।গত শনিবার(২৫ নভেম্বর) বেলা তিনটার দিকে পুঠিয়ার বেলপুকুর চেকপোস্ট এলাকায় রাজশাহী–ঢাকা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের কান্তপুর গ্রামের ইনসাব আলী (৭৫), তাঁর ছেলে আইয়ুব আলী লাবু (৩৫) ও মেয়ে পারভিন বেগম ও ইনসাব আলীর নাতনি …
Read More »উল্লাপাড়ায় ট্রে তে ভুট্রা ফসলের বীজ থেকে চারা উৎপাদন
ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় উপজেলা কৃষি বিভাগ থেকে গ্রোথ মিডিয়া ব্যবহার করে ট্রে তে ভুট্রা ফসলের বীজ থেকে চারা উৎপাদন করা হচ্ছে। এরই মধ্যে বেশ কিছু সংখ্যক ট্রে তে চারা উৎপাদন করা হয়েছে। ভুট্রা ফসলের এ চারায় প্রদর্শনী প্লট করা হবে। কম সময়ে ভুট্রা ফসল সংগ্রহে (হার্ভেষ্ট) ট্রে তে বীজ …
Read More »চাটমোহরের সুস্বাদু কুমড়ো বড়ির কদর দেশজুড়ে
জাহাঙ্গীর আলম, চাটমোহরঃ পাবনার চাটমোহরে কুমড়ো বড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কয়েকটি গ্রামের গৃহিণীরা। উপজেলার দোলং, রামনগর, মথুরাপুর, বোঁথর, ফৈলজানা, কুমারগাড়া, হান্ডিয়াল ও পৌর এলাকার দেড় হাজার পরিবার কুমড়ো বড়ি তৈরি ও বিক্রির সাথে জড়িত। বানিজ্যিক ভাবে কুমড়ো বড়ি উৎপাদন করে তারা জীবিকা নির্বাহ করছেন। চাটমোহরের কুমড়ো বড়ির কদর এখন দেশ জুড়ে। শীত মৌসুমে এই বড়ির চাহিদা ব্যাপক। আবহমান …
Read More »ইতিহাসের সাক্ষ্য আলী আকবর
ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ ইতিহাসে কতো ঘটনাই তো ঘটে, সেই ঘটনা যাঁরা ঘটায় ইতিহাস তাদের সবার নামই কি বুকে ধারণ করতে পারে? ইতিহাসের সেই পাতা থেকে মানুষ তাদের সবার নাম কি স্মরণে রাখতে পারে? দাস বিদ্রোহ হয়েছে, সমাজের উঁচু শ্রেণির গুটিকয়েক মানুষের দ্বারা সৃষ্ট দাস প্রথা হতে অসংখ্য মানুষ মুক্তি পেয়েছে। অসংখ্য মানুষ সে বিদ্রোহে অংশ নিয়েছে, অসংখ্য মানুষ …
Read More »সিরাজগঞ্জের সাংবাদিকের নিয়ে পিআইবির মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণের সমাপনী
লুৎফর রহমানঃ সিরাজগঞ্জের সিনিয়র সাংবাদিক ফজলে খোদা লিটনের প্রচেষ্টায় সিরাজগঞ্জের সাংবাদিকের নিয়ে (পিআইবির) মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির আয়োজনে পিআইবির সেমিনার কক্ষে সিরাজগঞ্জ জেলার জন্য তিন দিনব্যাপী অনুষ্ঠিত মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ। প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাসসের সিনিয়র …
Read More »গুরুদাসপুরের বিউটির ‘ইচ্ছে পূরণ’করলেন চিকিতসক সাগর
আবুল কালাম আজাদঃ নাটোরের গুরুদাসপুর উপজেলার হত দরিদ্র বিউটি খাতুনকে ঘর উপহার দিয়ে তার ইচ্ছে পুরণ করলেন চিকিতসক আমিরুল ইসলাম । অভাবের সংসার তার। স্বামী আজিজুল হক দিনমজুরের কাজ করেন। উচ্চ দ্রব্যমূল্যের বাজারে যেখানে সংসার চালানো দায়, সেখানে ভাঙ্গা চালা, ভাঙ্গা বেড়া মেরামত করা দুরূহ। সেই অসহায় বিউটিকে নতুন একটি ঘর উপহার দিয়েছেন চিকিৎসক আমিরুল ইসলাম সাগর। বিউটি উপজেলার নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর মোল্লাবাজার এলাকার বাসিন্দা। শুক্রবার ২৪ নভেম্বর বিউটির হাতে নতুন ঘরের চাবি তুলে দেন, গুরুদাসপুর পৌর সদরের হাজেরা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আমিরুল ইসলাম সাগর। এসময় ইচ্ছে পূরণ টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন ঘর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিউটি ও তার পরিবার। বিউটি (২৮) বলেন, বাঁশের বেড়ার ভাঙ্গা ছাপড়া ঘরে স্বামী নিয়ে বসবাস করতেন। বৃষ্টি এলে টিনের ছিদ্র দিয়ে পানি পড়তো। স্বামী দিনমজুরী করে যা আয় করেন, তা দিয়ে তিন ছেলে মেয়ের লেখাপড়ার খরচ এবং সংসার চালানো কঠিন হয়। এ কারণে ভাঙ্গা ঘরটি ঠিক করাতে পারেননি তারা। তবে চিকিৎসক আমিরুল ইসলামের দেওয়া উপহারের দুইকক্ষ বিশিষ্ট নতুন ঘর পেয়ে তারা মাথাগোঁজার নিরাপদ ঠাঁই পেলেন। ইচ্ছেপুরণ টিম পরিচালক চিকিৎসক আমিরুল ইসলাম সাগর বলেন, ‘ইচ্ছে পূরণ টিমে’র মাধ্যমে বিউটিকে তিনি নতুন একটি ঘর নির্মাণ করে দিয়েছেন। এটি তাদের ‘ইচ্ছে পূরণ টিমে’র চতুর্থতম উপহার। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ইচ্ছে পূরণ টিমের কাজ। এভাবেই তারা আমৃত্যু অসহায়-দুস্থ্যদের পাশে থাকতে চান।#
Read More »
চলনবিল বার্তা chalonbeelbarta.com