তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশের চলনবিলের মাঝে বিভিন্ন নদী ও খালে অবৈধভাবে বাঁধ দিয়ে নিষিদ্ধ সুতি জাল ব্যবহার করে অবাধে মাছ শিকার করছেন স্থানীয় অসাধু ব্যক্তিরা।
সরেজমিনে দেখা গেছে, তাড়াশের হেদারখাল, কুশাবাড়ি এবং হামকুড়িয়াসহ বিভিন্ন এলাকায় বাঁশ, চাটাই ও নেট জালের সাহায্যে বাঁধ তৈরি করে নদীগুলোর প্রবাহ সংকুচিত করা হয়েছে। এভাবে কৃত্রিম স্রোত সৃষ্টি করে নিষিদ্ধ সুতি জালের মাধ্যমে মাছ শিকার করা হচ্ছে। ফলে ছোট-বড় সব ধরনের মাছসহ জলজ প্রাণী ধরা পড়ছে, যা এলাকার মাছের প্রজনন এবং জলজ জীববৈচিত্র্য ধ্বংস করছে। তাড়াশের নদী ও খালে এভাবে মাছ শিকারের কারণে চলনবিলের জলাশয় ও বিভিন্ন নদীতে মাছের প্রজাতি দ্রুত হ্রাস পাচ্ছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ জানান, কমসংখ্যক লোকবলের কারণে নিয়মিত অভিযান চালানো সম্ভব হচ্ছে না। তবে শীঘ্রই উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সুতি জাল উচ্ছেদ অভিযান শুরু করা হবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com