বেলকুচিতে ঈদে মিলাদুন্নবী আলোচনা ও দোয়া মাহফিল
September 16, 2024
284 Views
মনিরুল ইসলাম : সিরাজগঞ্জের বেলকুচিতে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের চালা উত্তরপাড়া শিখন কেন্দ্রে নবীজী সা. এর জন্মদিন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সিরাজগঞ্জ এর সহায়তায় সেভ দ্য কান্ট্রি এবং পরিবর্তন এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চালা উত্তরপাড়ার হাফেজ আব্দুল ওহাব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রোগ্রাম সুপারভাইজার কবির হোসাইন, মো. মনিরুল ইসলাম শিক্ষক রওশনারা খাতুন প্রমুখ। আনুষ্ঠানে নবীজী সা. এর জীবনাদর্শ নিয়ে আলোচনা করা হয়। এতে ২৫ জন শিক্ষার্থী যোগদান করে।
Please follow and like us:
2024-09-16