মোঃ মুন্না হুসাইন ,তাড়াশ :‘চায়না দুয়ারি’ নামের এক ধরনের ফাঁদ পেতে তাড়াশে চলন-বিলে ব্যাপক হারে দেশি জাতের মাছ শিকার করছে জেলেরা। গত কয়েক মাস ধরে তাড়াশে চলন বিলে এই ফাঁদ ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে। এতে বিভিন্ন প্রজাতির ও দেশি মাছ বিলুপ্তির শঙ্কা প্রকাশ করেছেন মৎস্য কর্মকর্তারা। লোহার রডের গোলাকার বা চতুর্ভুজ আকৃতির কাঠোমোর চারপাশে ‘চায়না জাল’ দিয়ে ঘিরে এই ফাঁদ তৈরি করা হয়। …
Read More »তাড়াশ
পেশা ছাড়ছেন পত্রিকা ‘হকার’রা
মোঃ মুন্না হুসাইন তাড়াশ : সংবাদপত্র বিতরণকারী শ্রমিক, এক কথায় যাদের আমরা ‘হকার’ বলেই চিনি। কাক ডাকা ভোর থেকে শুরু হয় এই মানুষগুলোর পরিশ্রম। তাদের পরিশ্রমেই পাঠক ঘুম থেকে ওঠার আগেই বাড়িতে পৌছে দেয়া হয় পত্রিকা। অনলাইনের এই যুগে সেই কদরে ভাটা পড়ছে, করোনা মাহমারির বিরূপ প্রভাবে পত্রিকা বিক্রি ৬০ শতাংশ কমে গেছে। যার বিরূপ প্রভাব সরাসরি এসে পড়েছে হকারদের …
Read More »আমার নয়নের মনি
[ আমার ছোট নাতি ছোট মনি নূরে জান্নাত স্মরণে ,তাকে আবাসিক মাদ্রাসায় রেখে আসার দিন, ২৫ সেপ্টেম্বর ২০২১] আবদুর রাজ্জাক রাজু আমার নয়নের মনি আমার আত্মার খনি,সত্বার প্রতিধ্বনি সাড়াটি অন্তরে মননে জুড়ে থাকা হৃদয় গভীরে চির প্রথিত ,সংরক্ষিত সীমাহীন অমূল্য দরদের কালিজার টুকরা আজ মনে হয় হারিয়ে গেল পালিয়ে গেল কোথায় কোন নির্বাসনে কী যেন অভিমানে । এ হারানোর বেদনা …
Read More »তাড়াশে শিক্ষকদের ধর্মঘটের নেপথ্য কারণ কি?
বিশেষ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে রঘুনিলী মঙ্গলবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের আটজন শিক্ষকের বেতন ভাতা বন্ধ রাখা হয়েছে দুমাস ধরে। শনিবার থেকে বেতন ভাতার দাবিতে কর্ম বিরতি শুরু করেছেন । বেতন না পাওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবেন তারা। এদিকে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকার পর শিক্ষকদের কর্ম বিরতিতে রীতিমতো দুশ্চিচিন্তায় পড়ে গেছেন বিশেষ করে ২০২১ ও ২০২২ শিক্ষাবর্ষের এসএসসি পরিক্ষার্থীরা। রঘুনিলী মঙ্গলবাড়ীয়া …
Read More »তাড়াশে হেরোইনসহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
প্রেস বিজ্ঞপ্তি র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।এর ধারাবাহিকতায় ২২/০৯/২০২১ তারিখ সন্ধ্যা ১৭.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে …
Read More »তাড়াশে চলনবিল বার্তার প্রতিনিধি সম্মেলন
স্টাফ রিপোর্টার t সিরাজগঞ্জের তাড়াশে সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনের সভাপতি ছিলেন পত্রিকাটির সম্পাদক মন্ডলীর সভাপতি এম রহমত উল্লাহ। প্রধান অতিথির বক্তৃতা করেন দৈনিক প্রথম আলো পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আরিফুল গনি লিমন। এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক চলনবিল বার্তার প্রকাশক ও সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, নির্বাহী সম্পাদক …
Read More »কদবেলের পুষ্টিতে ভরপুর ও যত গুন
মোঃ মুন্না হুসাইন, তাড়াশ : মরিচ, লবণ দিয়ে মাখানো টক কদবেল শুধু খেতেই মজাদার নয়, পুষ্টিগুণের দিক থেকেও এটি রয়েছে বেশ এগিয়ে। কদবেলে রয়েছে ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ফসফরাস, কপার, ম্যাংগানিজ, সোডিয়াম, ভিটামিন সি, পটাসিয়ামসহ আরও অনেক উপাদান। কদবেলের জুস খেতে পারেন এনার্জি বুস্টার হিসেবে। ১০০ গ্রাম কদবেল থেকে পাওয়া যায় ১৪০ ক্যালোরি। ফলে এটি যেমন কর্মক্ষম থাকতে সাহায্য করে, …
Read More »রাস্তার মাঝে ট্রাক – চরম দুর্ভোগ
বিশেষ প্রতিনিধিঃ তাড়াশে প্রসিদ্ধ বিনসাড়া হাট এলাকার আঞ্চলিক ও গ্রামীণ সড়কের উপর ট্রাক রেখে ধান লোড করা হয় প্রতিদিন। ফলে এসব রাস্তা দিয়ে যাতায়াত করার সময় মানুষজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে, রবিবার ও বুধবার সপ্তাহে দুদিন বিনসাড়া হাট বসে। এ দুদিন স্থানীয় পাঁচজন ব্যবসায়ী ধান কিনে ঘরে রেখে দেন। এরপর সেই ধান দেশের বিভিন্ন জেলা উপজেলার মিলারদের কাছে …
Read More »সোতিজালে রবিষশ্য ব্যাহত
গোলাম মোস্তফা :তাড়াশে হাটিকুমরুল বনপাড়া সড়কের ৯ নং সেতুসহ ভদ্রাবতী নদীতে একাধিক স্থানে অবৈধ সোতি জাল পেতে নির্বিচারে মাছ শিকার করা হচ্ছে। এতে মাছের সাথে আটকা পড়ে মরে যাচ্ছে আরো অনেক জলজ প্রাণী। এদিকে সোতিজাল পেতে স্বাভাবিক পানি প্রবাহে বাধা সৃষ্টি করা হয়েছে। ফলে উর্বর খেতে সময় মতো জো না পেয়ে রবিষশ্য আবাদ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।মাগুড়াবিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর …
Read More »দেওড়া থেকে ভাটার পাড়া-জ্ঞানেন দিচ্ছে সাড়া
মোঃ শাহ আলম: আসন্ন ইউঃ পিঃ নির্বাচনে সিরাজগঞ্জ তাড়াশের ৮নং দেশীগ্রাম গুড়পিপুল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে অত্র ইউনিয়নের হ্যাভিওয়েট প্রার্থীদের পিছনে ফেলে, যিনি জনগনের হৃদয় স্পন্দনে স্থান করে নিয়েছেন, তিনি হচ্ছেন দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের জনপ্রিয় সভাপতি জ্ঞানেন্দ্র নাথ বসাক। তিনি তার নির্বাচনী এলাকার প্রত্যেক পাড়ায়, মহল্লায়, ডোর টু ডোর- তৃণমূলের ভোটারবৃন্দের কাছে যাচ্ছেন, উঠান বৈঠক করছেন, মত বিনিময় করে চলেছেন। …
Read More »
চলনবিল বার্তা chalonbeelbarta.com